উদ্দীপকের দুর্বাসা 'বিদ্রোহী' কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক কি? যৌক্তিক বিশ্লেষণ কর।
উত্তর: • উদ্দীপকের দুর্বাসা 'বিদ্রোহী' কবিতার খ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক বলেই আমি মনে করি। • বাঙালি জাতি বীরের জাতি। যুগে যুগে নানা শাসকের কবলে পড়ে এই জাতি শোষিত হয়েছে। তবে শাসকের শোষণ-নির্যাতন সহ্য করতে না পেরে তারা এক সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। • 'বিদ্রোহী' কবিতায় বিদ্রোহের স্বরূপ উন্মোচন করতে গিয়ে কবি নিজেকে নানা ধ্বংসাত্মক রূপে কল্পনা করেছেন। তারই বহিঃপ্রকাশ ঘটেছে নিজেকে খ্যাপা দুর্বাসা বলে পরিচয় দেওয়ার মধ্য দিয়ে। কেননা হিন্দু পুরাণ মতে, মুনি দুর্বাসা ছিলেন অত্যন্ত কোপন স্বভাববিশিষ্ট। তাঁর কোপানলে পড়ে অনেকেই দগ্ধ হন; এমনকি তা থেকে দেবতারাও রেহাই পাননি। উদ্দীপকের কবিতাংশে দুর্বাসা মুনিকে অবলম্বন করে বিদ্রোহী চেতনার স্বরূপ উন্মোচন করা হয়েছে। কবির মতে দুর্বাসার রুদ্ররূপ দর্শনে সুরের আধার বাঁশি যেন বজ্র হয়ে যায়, কান্না-হাসির সরল আবেগ যেন আগুন হয়ে যায়, এমনকি নয়ন ঝুরা সুরেও তার রক্ত-শিখা বেজে ওঠে। অর্থাৎ তার প্রভাবে সবকিছু ধ্বংস হয়ে যায়। • 'বিদ্রোহী' কবিতায় কবি ধ্বংসের প্রতীক হিসেবেই দুর্বাসার প্রসঙ্গ উপস্থাপন করেছেন। কবি বলেছেন তিনি শুধু দুর্বাসা নন; বরং খ্যাপা দুর্বাসা। উদ্দীপকে আমরা যে দুর্বাসাকে পাই, প্রকৃত অর্থে তিনি এসেছেন 'বিদ্রোহী' কবিতার দুর্বাসা চরিত্রের ব্যাখ্যা হিসেবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের দুর্বাসার দিকে নজর দিলে আমরা দুর্বাসার প্রকৃত রূপটি পাই যা কবি 'বিদ্রোহী' কবিতায় ইঙ্গিত দিয়েছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের দুর্বাসা 'বিদ্রোহী' কবিতার খ্যাপা দুর্বাসার স্বরূপ উন্মোচনে সহায়ক ভূমিকা রেখেছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকের দুর্বাসা 'বিদ্রোহী' কবিতার ক্ষ্যাপা দুর্বাসার স্বরূপ উন্ম…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর