উদ্দীপকের 'আমি' 'বিদ্রোহী' কবিতার 'আমি'র সঙ্গে কীভাবে তুলনীয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'আমি' 'বিদ্রোহী' কবিতার 'আমি'র সঙ্গে বাঙালির আপসহীন সংগ্রামী চেতনার দিক দিয়ে তুলনীয়। 'বিদ্রোহী' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সগর্বে নিজের কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এই কবিতায় কবি 'আমি' শব্দটি বিভিন্ন রূপে, নানা প্রসঙ্গে অনেকবার ব্যবহার করেছেন যা কবিতার মূল বক্তব্যকে ধারণ করেছে। এই 'আমি' দিয়ে আত্মপরিচয়ের পাশাপাশি কবি বিদ্রোহ, আত্মমর্যাদা, অসীম শক্তি এবং সমাজের প্রচলিত বিধিনিষেধের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠকে বুঝিয়েছেন। তবে 'আমি' দিয়ে প্রধানত প্রকাশ করেছেন এক বিপ্লবী সত্তাকে যিনি সমাজের অন্যায়-অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। উদ্দীপকের কবিতাংশের কবি নিজেকে বিভিন্ন সময়ে সংঘটিত প্রতিবাদ-সংগ্রামের অংশীদার হিসেবে 'আমি' শব্দটি ব্যবহার করেছেন। তিনি প্রতিটি কৃষক বিদ্রোহে ছিলেন উলঙ্গ সড়কির হিংসাম্বৰূপ; আবার পলাশির যুদ্ধে দেশপ্রেমিক মিরমর্দানের তলোয়ার স্বরূপ। তিনি 'আমি' দ্বারা নিজেকে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে বিদ্রোহীর কার্তুজ এবং তীতুমীরের বাঁশের কেল্লার সঙ্গে তুলনা করেছেন। উত্তাল উনসত্তরেও তিনি রাস্তায় নেমেছেন। এভাবে তিনি বাঙালির বিপ্লব সংগ্রামে সংগ্রামী চেতনায় 'আমি' হয়ে মিশে গিয়েছেন। বাঙালির বিভিন্ন সংগ্রামে তিনি তাঁর আমিত্ব শক্তি তথা ব্যক্তিসত্তার আপসহীন শক্তিকে বোঝাতে 'আমি' শব্দটি ব্যবহার। করেছেন। তিনি আত্মপরিচয়ে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংলগ্ন সংগ্রামী চেতনাকে ধারণ করেছেন যা 'বিদ্রোহী' কবিতার 'আমি'র চেতনার শামিল। 'বিদ্রোহী' কবিতায় কবি 'আমি' দ্বারা বিদ্রোহী সত্তার প্রতীক হয়ে উঠেছেন, যে সকল প্রকার অন্যায়, অবিচার ও শোষণের। বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। আসলে তাঁর এই 'আমি' সমগ্র জাতির সংগ্রামী চেতনার ঐক্যবদ্ধ শক্তির মহাজাগরণ শক্তি। অন্যায়-অবিচার, শোষণের বিরুদ্ধে এই 'আমি' দণ্ডায়মান। এই সংগ্রামী চেতনার দিক দিয়ে উদ্দীপকের 'আমি' 'বিদ্রোহী' কবিতার 'আমি'র সঙ্গে তুলনীয়।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকের 'আমি' 'বিদ্রোহী' কবিতার 'আমি'র সঙ্গে কীভাবে তুলনীয়? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর