"বিষয়ের ভিন্নতা সত্ত্বেও উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতা চেতনাগতভাবে অভিন্ন।"- তুমি কি একমত? তোমার যুক্তি দাও।
উত্তর: "বিষয়ের ভিন্নতা সত্ত্বেও উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতা চেতনাগতভাবে অভিন্ন।"- মন্তব্যটির সঙ্গে আমি একমত, কেননা, দুটি কবিতায়ই অন্যায়, অনাচার ও শোষণের বিরুদ্ধে বাঙালির বিদ্রোহী চেতনা প্রকাশ পেয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি নিজের শক্তির 'বহুমাত্রিকতাকে বিভিন্ন অনুষঙ্গে তুলে ধরেছেন। সেগুলো দিয়ে তিনি মানবসমাজে চলমান সমস্ত অনিয়ম উচ্ছৃঙ্খলতার অবসান করতে চেয়েছেন। কারণ তারা মানুষের অধিকার হরণ করে, মানুষকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে। কবি সেই শত্রুদের করা কোনো নিয়ম মানেন না। কারণ সেই নিয়ম মানুষের জন্য অমঙ্গলের, অকল্যাণের। তাই তিনি সেসবের অবসান চান। তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে শোষকের জারি করা বিধি-বিধানের বিরুদ্ধাচরণ করেন। তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ, করেন। তাঁর বিদ্রোহের মূলে রয়েছে এদেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রামী চেতনাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। উদ্দীপকের কবিতাংশে, যুগে যুগে এদেশের মানুষের ন্যায্য অধিকারের দাবি, আন্দোলন-সংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। কবি এখানে যুগে যুগে সংঘটিত হওয়া বিভিন্ন আন্দোলন-সংগ্রামকে নির্দেশ করেছেন। কৃষকরা তাদের ন্যায্য হিস্যার দাবিতে সংগ্রাম করেছে, বিদ্রোহ করেছে, বিদেশি শাসক-শোষকদের বিরুদ্ধে পলাশিতে। যুদ্ধ করে এদেশের দেশপ্রেমিক যোদ্ধারা জীবন দিয়েছে। বাঁশের কেল্লা তৈরি করে শত্রুকে প্রতিহত করার শিক্ষা দিয়ে বীর তীতুমীর জীবন উৎসর্গ করেছে। তাদের সংগ্রামী চেতনার পথ ধরেই আমরা উনসত্তরে উত্তাল হয়েছি। অধিকার আদায়ে সোচ্চার হয়েছি। বাঙালির সংগ্রামী চেতনার এই দিকটিতে বিষয়ের ভিন্নতা থাকলেও সংগ্রামী চেতনার দিক থেকে 'বিদ্রোহী' কবিতার চেতনা একসূত্রে গাঁথা। 'বিদ্রোহী' কবিতায় কবির নিজের বিদ্রোহী কবিসত্তা ব্যক্তি কবির নয়, তা জাতির ঐক্যশক্তির চেতনাসত্তা। এখানে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ এবং তাদের দ্বারা নির্যাতিত-নিপীড়িত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ পেয়েছে। এ দিকটি উদ্দীপকের কবিতাংশে যুগে যুগে বীরের আগমন এবং বিপ্লব-বিদ্রোহের চেতনায় প্রকাশ পেয়েছে। এভাবে উদ্দীপকে কবির সংগ্রামী চেতনা 'বিদ্রোহী' কবিতার সঙ্গে একসূত্রে গাঁথা। এসব দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"বিষয়ের ভিন্নতা সত্ত্বেও উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতা চেতনাগতভাবে অভি…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর