উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকটি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার দিকটি নির্দেশ করেছে। • যুগে যুগে অত্যাচারী শাসকেরা শোষণ-পীড়ন করে মানুষকে দাবিয়ে রাখতে চেয়েছে। কিন্তু মানুষ সেই অত্যাচারীর কবল থেকে মুক্তির আশায় প্রতিরোধ গড়ে তুলেছে। • উদ্দীপকের কবিতাংশে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে, নিজের ক্ষতি হবে এই ভয়কে জয় করে দেশের কল্যাণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মনোভার ব্যক্ত হয়েছে, 'বিদ্রোহী' কবিতায়ও কবির মূল সুর অত্যাচারী 'শোষকের বিরুদ্ধে মাথানত না করার। কবি সকল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। 'আমি' প্রতীকে কবি দৃঢ় প্রত্যয় নিয়ে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জয়গান গেয়েছেন। কবির বিদ্রোহী চেতনার প্রবলতা শাসকশ্রেণির ভিত কাঁপিয়ে দিয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের চেতনা 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার কোন দিকটি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর