উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল তুলে ধর।
উত্তর: • উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিলের দিকটি হলো সংগ্রামী চেতনা ও পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তোলার অদম্য প্রয়াস। • একজন দেশপ্রেমিক বীরের ধর্ম দেশ ও দেশের মানুষের কল্যাণ করা, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা। বীর এই লক্ষ্যে শাসক-শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। • উদ্দীপকের কবিতায় কবি বাসযোগ্য এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছেন। নবজাতকের কাছে কবি তাই দৃঢ় অঙ্গীকার করেছেন। অন্যদিকে 'বিদ্রোহী' কবিতায় কবি সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। কবি নিপীড়িত, নির্যাতিত, শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে এবং শোষকের বিপক্ষে সংগ্রাম করে ন্যায় প্রতিষ্ঠা করতে চান। তাই বলা যায়, উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল হলো- অন্যায়, অবিচার, নিপীড়ন, শোষণ-নির্যাতন বন্ধ করে সমতাভিত্তিক এক সুন্দর পৃথিবী গড়ে তোলা দুজন কবিরই লক্ষ্য।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতার ভাবগত মিল তুলে ধর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর