"উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি।”-মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: • "উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি"-মন্তব্যটি যথার্থ। • আত্মশক্তিতে বিশ্বাসী মানুষেরা সমাজের অন্যায়-অত্যাচারকে সহ্য করতে পারে না। তারা বলিষ্ঠ সাহসের সাথে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু তাদের মধ্যে বিদ্রোহী সত্তা নয়, মানুষের জন্য ভালোবাসাও বিরাজ করে। • উদ্দীপকের কবিতাংশে বিদ্রোহী চেতনার প্রকাশ ঘটেছে। 'পৃথিবী থেকে অপশক্তি বিনাশ করতে নিজেকে ধ্বংস করে নতুন করে সৃজন করার প্রত্যয় ব্যক্ত হয়েছে। অন্যদিকে কবি 'বিদ্রোহী' কবিতায় বিদ্রোহী মনোভাবের পাশাপাশি মানবপ্রেমের কথা ব্যক্ত করেছেন। আত্মশক্তিতে বলীয়ান হয়ে পৃথিবী থেকে উৎপীড়িতের জন্য আজীবন লড়াই করার পণের কথা ব্যক্ত করেছেন। কবি এ কবিতায় বিভিন্ন ধর্ম ও ঐতিহ্য চেতনা ও বিদ্রোহী সত্তার যে পরিচয় তুলে ধরেছেন তা উদ্দীপকে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। • উদ্দীপকে ও 'বিদ্রোহী' কবিতায় অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব ব্যক্ত হলেও মানবপ্রেমের প্রকাশ আজীবন লড়াই করার পণ প্রকাশ পেয়েছে। এছাড়া এ কবিতায় অসহায় মানুষের প্রতি কবির যে মানবিক চেতনা এবং তাদের জন্য বিদ্রোহ অব্যাহত রাখার যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে নেই। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি।”-মন্তব্যটির…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর