শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার স্মারক।”- বিচার করো।

উত্তর: বঞ্চিত ও পদানত মানুষের অধিকার আদায়ে বিদ্রোহ ঘোষিত হওয়ায় উদ্দীপকের দিকে দিকে ওঠা অবাধ্যতার ঢেউ 'বিদ্রোহী' কবিতার কবির দ্রোহ চেতনার সঙ্গে একসূত্রে গাঁথা । 'বিদ্রোহী' কবিতাটি সর্বব্যাপী বিদ্রোহের এক এপিটাফ। কবি বিশ্বের সব অন্যায়-অত্যাচার, অনাচার-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এ কবিতায়। কবির বিদ্রোহ মূলত একটি শোষণ-বঞ্চনাহীন ভালোবাসাপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে। বিশেষ করে বিশ্বজুড়ে অবহেলিত, বঞ্চিত ও লাঞ্ছিত মানবতাকে সমুন্নত করতেই তাঁর অবিরাম বিদ্রোহ । উদ্দীপকের কবিতাংশে চারদিকে জেগে ওঠো বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। কবির মতে, চারদিকে আজ বিদ্রোহ। এত বিদ্রোহ এর আগে কেউ দেখেনি । সকলকে এ বিদ্রোহের কলরব শোনাতে আহ্বান জানাচ্ছেন কবি। রক্তে রক্তে আঁকা হচ্ছে এ বিদ্রোহের পটভূমি; সর্বোপরি ঘৃণিত ও পদানত মানুষের সম্মিলনে এ বিদ্রোহ পেয়েছে সম্পূর্ণতা । উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতায় যুগপৎ বিদ্রোহ বা বিপ্লবের কথা ধ্বনিত হয়েছে। যাদেরকে যুগ যুগ ধরে বঞ্চিত ও লাঞ্ছিত করা হয়েছে, তাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় এ অবাধ্যতার ঢেউ চারদিকে ছড়িয়ে পড়েছে। আলোচ্য কবিতায় কবি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, উৎপীড়িতের কান্না না থামা পর্যন্ত তাঁর সংগ্রাম চলবেই । উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, উভয় কবির বিদ্রোহী চেতনার সুর সাদৃশ্যপূর্ণ হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক হিসেবে বিবেচ্য।

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

“উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার স্মারক।”- বিচার করো।

উদ্দীপক

বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে, এ তো বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ; স্বপ্ন-চূড়ার থেকে নেমে এলো সব— শুনেছ? শুনছ উদ্দাম কলরব ? নয়া ইতিহাস লিখছে ধর্মঘট; রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট । প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্যত;

হলিক্রস কলেজ · 2024

উত্তর

ইন্দ্রাণী-সূতের হাতে চাপ ও কপালে সূর্য থাকে।

উত্তর

অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহী চেতনার ধারক হিসেবে কনি নিজেকে বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র বা সূত বলে অভিহিত করেছেন। পরাধীন ভারতবর্ষে তখন আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণে সমাজে শক্ত আসন গেড়েছে অন্যায়-অত্যাচার ও বৈষম্য। সংগত কারণেই সমাজে জেকে বসা এই বৈষম্য ও অচলায়তনকে ভাঙতে চেয়েছিলেন কবি। এ লক্ষ্যেই তিনি উচ্চারণ করেন দ্রোহের পঙক্তিমালা। তাঁর এই দ্রোহ কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নয়। অত্যাচারীর বিরুদ্ধে তিনি বিধ্বংসী রূপ নিয়ে আবির্ভূত হন। বিদ্রোহী চেতনার ধারক হিসেবে অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে তাঁর এই নিরন্তর দ্রোহের বিষয়টি বোঝাতেই কবি নিজেকে বিশ্ব-বিধাতার বিদ্রোহী-সূত বা বীর পুত্র বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকটি প্রান্তিক শ্রেণির মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের দিক থেকে 'বিদ্রোহী' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'বিদ্রোহী' কবিতায় কবি সমগ্র বিশ্বে ঘটে যাওয়া অন্যায়-অত্যাচার, অবিচার-অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিশেষত তাঁর বিদ্রোহ-বিপ্লবের সমাপ্তি রেখা টানার দিনক্ষণও কবিতায় ঘোষণা করেছেন কবি। উৎপীড়িতের ক্রন্দনরোল বন্ধ না হওয়া পর্যন্ত কবির লড়াই অবিরামভাবে চলতে থাকবে। বিশ্বকে একটি শান্তিময় ও ভালোবাসাপূর্ণ পৃথিবী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর এ সংগ্রাম । উদ্দীপকের কবিতাংশে বিদ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ ফুটে উঠেছে ছত্রে ছত্রে কবির মতে চারদিকে শুধু বিদ্রোহ আর বিদ্রোহ। বিদ্রোহী উদ্দাম কলরব শুনতে সকলকে আহ্বান করেছেন কবি। প্রতিদিন যারা ঘৃণিত ও পদানত হয়, সেই প্রান্তিক শ্রেণির মানুষ আজ বিদ্রোহে শামিল। উদ্দীপকের এ বিদ্রোহী মনোভাব, বিশেষত তথাকথিত অন্ত্যজ শ্রেণির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতাকে সমান্তরালে দাঁড় করিয়েছে।

উত্তর

বঞ্চিত ও পদানত মানুষের অধিকার আদায়ে বিদ্রোহ ঘোষিত হওয়ায় উদ্দীপকের দিকে দিকে ওঠা অবাধ্যতার ঢেউ 'বিদ্রোহী' কবিতার কবির দ্রোহ চেতনার সঙ্গে একসূত্রে গাঁথা । 'বিদ্রোহী' কবিতাটি সর্বব্যাপী বিদ্রোহের এক এপিটাফ। কবি বিশ্বের সব অন্যায়-অত্যাচার, অনাচার-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন এ কবিতায়। কবির বিদ্রোহ মূলত একটি শোষণ-বঞ্চনাহীন ভালোবাসাপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে। বিশেষ করে বিশ্বজুড়ে অবহেলিত, বঞ্চিত ও লাঞ্ছিত মানবতাকে সমুন্নত করতেই তাঁর অবিরাম বিদ্রোহ । উদ্দীপকের কবিতাংশে চারদিকে জেগে ওঠো বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। কবির মতে, চারদিকে আজ বিদ্রোহ। এত বিদ্রোহ এর আগে কেউ দেখেনি । সকলকে এ বিদ্রোহের কলরব শোনাতে আহ্বান জানাচ্ছেন কবি। রক্তে রক্তে আঁকা হচ্ছে এ বিদ্রোহের পটভূমি; সর্বোপরি ঘৃণিত ও পদানত মানুষের সম্মিলনে এ বিদ্রোহ পেয়েছে সম্পূর্ণতা । উদ্দীপক ও 'বিদ্রোহী' কবিতায় যুগপৎ বিদ্রোহ বা বিপ্লবের কথা ধ্বনিত হয়েছে। যাদেরকে যুগ যুগ ধরে বঞ্চিত ও লাঞ্ছিত করা হয়েছে, তাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় এ অবাধ্যতার ঢেউ চারদিকে ছড়িয়ে পড়েছে। আলোচ্য কবিতায় কবি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, উৎপীড়িতের কান্না না থামা পর্যন্ত তাঁর সংগ্রাম চলবেই । উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, উভয় কবির বিদ্রোহী চেতনার সুর সাদৃশ্যপূর্ণ হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক হিসেবে বিবেচ্য।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

  • অর্ফিয়াসকে
  • দুর্বাসাকে
  • শিবকে
  • ইস্রাফিলকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

  • বেদুইন পরিবারে জন্মের আকাঙ্ক্ষায়
  • বেদুইনরা যাযাবর বলে
  • নিজেকে বেদুইনদের মতো যোদ্ধা মনে করায়
  • বেদুইনদের ভালোবাসতেন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

  • চেঙ্গিস খানের
  • ক্ষ্যাপা দুর্বাসার
  • পিণাক-পাণির
  • নটরাজের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

  • অহংকারী বলে
  • বিদ্রোহী বলে
  • শক্তিশালী বলে
  • আত্মমর্যাদাবোধসম্পন্ন বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

  • প্রথম
  • দ্বিতীয়
  • চতুর্থ
  • ষষ্ঠ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

  • সাতটি দোজখের একটির নাম
  • আটটি বেহেশতের একটির নাম
  • বেহেশতের একটি নদীর নাম
  • দোজখের প্রধান দ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

  • আস্ফালন
  • নেহারি
  • প্রত্যুদ্গমন
  • কুর্নিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

  • প্রেম ও দ্রোহ
  • বিদ্রোহী ও বংশীবাদক
  • বিদ্রোহী ও অত্যাচারিত
  • বিদ্রোহী ও বীরযোদ্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

  • অর্ফিয়াসের
  • উদাসীর
  • হুতাশীর
  • বঞ্চিত পথিকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

  • বিশ্ব-বিধাতার
  • ভারত-মাতার
  • জন্মভূমির
  • স্বীয় ধর্মের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।