উদ্দীপকের সৈনিকের ব্রত'র সঙ্গে 'বিদ্রোহী' কবিতার কবিকণ্ঠের কি কোনো সাদৃশ্য আছে?
উত্তর: আত্মশক্তিতে ও নবচেতনালোকে উদ্বুদ্ধ মানবকে তথা নিজেকে, অর্থাত্তরে দেশের যুবশক্তিকে, 'বীর'-রূপে কবি আহ্বান জানিয়েছেন। আত্মবোধের নব-উপলব্ধিতে দৃপ্ত কবি বলেছেন যে তাঁদের শির চির উন্নত। এই সুউন্নত শিবের কাছে হিমালয়ের সুউচ্চ চূড়াও অবনত হয়। স্রষ্টা বিশ্ব বিধাতার চির-বিস্ময় হচ্ছে এই মানুষ। স্বর্গ, মর্ত্য এমনকি সৌরজগৎ সমন্বিত মহাকাশকে পেরিয়ে ঈশ্বরের মহিমময় সিংহাসনও ছাড়িয়ে এই নবজাগ্রত মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে। ভগবান রুদ্র মানুষের কপালে রাজটীকারূপে জ্বলজ্বল করছেন। উদ্দীপকে দেখা যায় একই কথা বলা হয়েছে। দেশপ্রেমিক পুরুষদের মনে ভালোবাসা আছে। তারা দেশের মায়ায় মরতে প্রস্তুত। তাদের রক্ত থাকতে দেশের ক্ষতি হতে দিবে নি। সুতরাং বলা যায়, উদ্দীপকের সৈনিকদের ব্রতের সঙ্গে কবি নজরুলের বিদ্রোহ প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকের সৈনিকের ব্রত'র সঙ্গে 'বিদ্রোহী' কবিতার কবিকণ্ঠের কি কোনো …
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর