উদ্দীপকের সাথে 'বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো ৷
উত্তর: উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো কবির বিদ্রোহী সত্তা। 'বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। যেখানে কবির বিদ্রোহী সত্তা অন্যায়-অত্যাচার দেখলে মেনে নিতে পারেন না। কবি বলেন যতদিন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হবে ততদিন কবির এ বিদ্রোহ চলতে থাকবে। কবি সমস্ত অত্যাচার- অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুন্দর একটি পৃথিবী গড়তে চান । উদ্দীপকের কামাল পাশা কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না । জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা। দেশের সুলতান অন্য দেশে অবজ্ঞার পাত্র। কামাল পাশা অন্তরে অনুভব করেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন । কামাল পাশার এই বিদ্রোহী সত্তার সঙ্গে 'বিদ্রোহী' কবিতার কবির বিদ্রোহী সত্তার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো ৷
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর