শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”— মন্তব্যটির যথাযথ বিচার করো ।

উত্তর: “উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”— মন্তব্যটি যথার্থ । 'বিদ্রোহী' কবিতায় কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন । এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ৷ করি সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন । উদ্দীপকে শুধু একটা বিষয় দেখা যায় যে, কামাল পাশা কোনো অন্যায় দেখলে মেনে নিতে পারেন না। জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা । এখানে শুধু কামাল পাশার বিদ্রোহীর সত্তার কথা বলা হয়েছে । 'বিদ্রোহী' কবিতায় কবি ভারতবর্ষের ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। যেখানে কবি বলেন যতদিন পর্যন্ত না শাসকরা সাধারণ মানুষের উপর অত্যাচার করা বন্ধ করবে ততদিন কবির বিদ্রোহ চলতে থাকবে। সুতরাং এছাড়া কবিতাটিতে ধর্ম, ইতিহাস, ঐতিহ্য ও পুরানসহ নানা প্রসঙ্গ এসেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব নয় আংশিক ভাব ধারণ করে ।

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

“উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”— মন্তব্যটির যথ…

উদ্দীপক

কামাল পাশা কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না। জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা। দেশের সুলতান অন্য দেশের কাছে অবজ্ঞার পাত্র। কামাল পাশা অন্তরে অনুভব করেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন। শেষ পর্যন্ত তিনি এই পরিবর্তন করতে সক্ষম হন এবং তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'কুর্ণিশ' শব্দটির অর্থ কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদন।

উত্তর

যেদিন সমাজে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূরীভূত হবে, উৎপীড়ন বন্ধ হবে কবি সেইদিন শান্ত হওয়ার কথা বলেছেন । কবি প্রত্যক্ষ করেছেন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ চরম দুঃসময়ে উপনীত হয়েছে। চারদিকে অন্যায়-অত্যাচার, অনাচার— একদিকে দারিদ্র্যের কশাঘাত, অন্যদিকে ধনী-দরিদ্র, জাতি-ধর্মের বৈষম্য সমাজব্যবস্থাকে ভঙ্গুর করে তুলেছে । পাশাপাশি ঔপনিবেশিক শক্তির শোষণ ও পরাধীনতার গ্লানি কবিকে ভাবিয়ে তোলে। সংগত কারণে সমাজ-সচেতন কবি এ অবস্থা থেকে উত্তরণ চেয়েছিলেন, যা আলোচ্য কবিতায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই কবি সকল প্রকার অন্যায় এবং অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন । তাঁর এই বিদ্রোহ আর্তমানবতার পক্ষে এবং পরাধীনতা ও বৈষম্যের বিরুদ্ধে আলোকবর্তিকা সদৃশ। যা কিছু নষ্ট, পুরাতন ও কুসংস্কারাচ্ছন্ন কবির বিদ্রোহ সে সবকিছুর বিরুদ্ধেই। প্রথাবদ্ধ জীবন ও শৃঙ্খলকে ভেঙে নতুন করে গড়তে চান তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস, তাঁর এই বিদ্রোহ একদিন পরাধীন জাতিকে পৌঁছে দিবে মুক্তির সীমায় । অর্থাৎ সমাজ থেকে সব অনাচার, বৈষম্য দূর হলেই কবি শান্ত হবেন ।

উত্তর

উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো কবির বিদ্রোহী সত্তা। 'বিদ্রোহী' কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। যেখানে কবির বিদ্রোহী সত্তা অন্যায়-অত্যাচার দেখলে মেনে নিতে পারেন না। কবি বলেন যতদিন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হবে ততদিন কবির এ বিদ্রোহ চলতে থাকবে। কবি সমস্ত অত্যাচার- অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুন্দর একটি পৃথিবী গড়তে চান । উদ্দীপকের কামাল পাশা কোনো বিষয়ে অন্যায় দেখলে মেনে নিতে পারতেন না । জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা। দেশের সুলতান অন্য দেশে অবজ্ঞার পাত্র। কামাল পাশা অন্তরে অনুভব করেন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন । কামাল পাশার এই বিদ্রোহী সত্তার সঙ্গে 'বিদ্রোহী' কবিতার কবির বিদ্রোহী সত্তার সাদৃশ্য রয়েছে।

উত্তর

“উদ্দীপকটি 'বিদ্রোহী' কবিতার সমগ্র ভাব ধারণ করে না।”— মন্তব্যটি যথার্থ । 'বিদ্রোহী' কবিতায় কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন । এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ৷ করি সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন । উদ্দীপকে শুধু একটা বিষয় দেখা যায় যে, কামাল পাশা কোনো অন্যায় দেখলে মেনে নিতে পারেন না। জন্ম থেকে তার মধ্যে ছিল বিদ্রোহী সত্তা । এখানে শুধু কামাল পাশার বিদ্রোহীর সত্তার কথা বলা হয়েছে । 'বিদ্রোহী' কবিতায় কবি ভারতবর্ষের ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। যেখানে কবি বলেন যতদিন পর্যন্ত না শাসকরা সাধারণ মানুষের উপর অত্যাচার করা বন্ধ করবে ততদিন কবির বিদ্রোহ চলতে থাকবে। সুতরাং এছাড়া কবিতাটিতে ধর্ম, ইতিহাস, ঐতিহ্য ও পুরানসহ নানা প্রসঙ্গ এসেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব নয় আংশিক ভাব ধারণ করে ।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।