শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ”- এর সপক্ষে যুক্তি দাও।

উত্তর: • "উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ”-মন্তব্যটি যুক্তিযুক্ত। • প্রিয়জন মানুষের একটা বড় অংশ জুড়ে থাকে। তার বিচ্ছেদে সেই অংশ শূন্য হয়ে যায়। তখন জীবনকে মনে হয় অর্থহীন। প্রিয়জন হারানোর বেদনা ভোলা সত্যিকার অর্থেই খুব কঠিন। • উদ্দীপকের কবিতাংশে কবির বন্ধু বিচ্ছেদের বিরাহকাতরতা প্রকাশ পেয়েছে। প্রকৃতির পটপরিবর্তন কবিমনের বেদনাকে ভেদ করে আনন্দের সঞ্চার করতে ব্যর্থ। কবি অবসন্ন ঘরে পড়ে আছেন জগৎ রহস্য ভুলে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। কিন্তু কবি তাঁর কাব্যসধানার প্রধান উৎসাহদাতা স্বামীকে হারিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ভুলে গেছেন। • উদ্দীপকের প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে তার রেশ পৌছায়নি বন্ধু হারানোর বেদনাভারাক্রান্ত বলে। কবি যেন জগতের সবকিছু ভুলে অবসন্ন হয়ে আছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত শূন্যতা। কবি বসন্তের সন্ধান রাখতেও ব্যর্থ। তাই বলা যায়, উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ”- এর সপক্ষে যুক্তি…

উদ্দীপক

পুষ্প ফোটে কোন কুঞ্জবনে, মাতিল আকুল দখিনা বায়ু সৌরভ চঞ্চল সঞ্চরণে। বন্ধুহারা মম অন্ধ ঘরে আছি বসে অবসন্ন ঘরে উৎস রাজ কোথায় বিরাজে কে লয়ে যাবে সে ভবনে।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

• কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।

উত্তর

• প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান বক্ষে বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনেও কবি এত উদাসীন • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত শোক প্রকাশ পেয়েছে। শোকাচ্ছন্ন বলে কবি এখানে বসন্তকে বরণ করতে পারেননি। চলে যাওয়া শীতের রিক্ততা তার হৃদয়ে গভীর ক্ষতের জন্ম দিয়েছে। তাই বিশ্ব প্রকৃতিতে আনন্দের বার্তা নিয়ে বসন্ত এলেও কবির মনে তা সাড়া জাগাতে পারেনি। তাই ঋতুরাজ বসন্তের আগমনেও কবি নীরব।

উত্তর

• উদ্দীপকের প্রথম তিন চরণে 'তাহারেই পড়ে মনে' কবিতার ব্যক্তিগত দুঃখময়তার জন্য প্রকৃতির সৌন্দর্য নিরানন্দে পরিণত হওয়ার দিকটির প্রতিফলন ঘটেছে। • প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। তখন তার সমস্ত সত্তাজুড়ে জড়িয়ে থাকে বেদনার চাদর। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য সেই মনে কৌতূহল কিংবা আনন্দের সঞ্চার করতে পারে না। • উদ্দীপকের প্রথম তিন চরণে প্রকাশ পেয়েছে, বসন্তের অগমন সত্ত্বেও কবিমন বন্ধুহারা বেদনায় আচ্ছন্ন। প্রকৃতির পটপরিবর্তন শীতের জীর্ণতা কেটে যাওয়া কবিমনে আনন্দ সৃষ্টি করে না। বরং তা হারানো বন্ধুর ভাবনায় অন্ধ হয়ে আছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবি সুফিয়া কামালের উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবি শোকাহত। তাই ঋতুচক্রের পটপরিবর্তন কবিকে নতুন কবিতা লেখার দিকে টানতে পারছে না। বিষয়টি উদ্দীপকের প্রথম তিন পঙ্ক্তির মধ্যে প্রতিফলিত হয়েছে।

উত্তর

• "উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ”-মন্তব্যটি যুক্তিযুক্ত। • প্রিয়জন মানুষের একটা বড় অংশ জুড়ে থাকে। তার বিচ্ছেদে সেই অংশ শূন্য হয়ে যায়। তখন জীবনকে মনে হয় অর্থহীন। প্রিয়জন হারানোর বেদনা ভোলা সত্যিকার অর্থেই খুব কঠিন। • উদ্দীপকের কবিতাংশে কবির বন্ধু বিচ্ছেদের বিরাহকাতরতা প্রকাশ পেয়েছে। প্রকৃতির পটপরিবর্তন কবিমনের বেদনাকে ভেদ করে আনন্দের সঞ্চার করতে ব্যর্থ। কবি অবসন্ন ঘরে পড়ে আছেন জগৎ রহস্য ভুলে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। কিন্তু কবি তাঁর কাব্যসধানার প্রধান উৎসাহদাতা স্বামীকে হারিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ভুলে গেছেন। • উদ্দীপকের প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে তার রেশ পৌছায়নি বন্ধু হারানোর বেদনাভারাক্রান্ত বলে। কবি যেন জগতের সবকিছু ভুলে অবসন্ন হয়ে আছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত শূন্যতা। কবি বসন্তের সন্ধান রাখতেও ব্যর্থ। তাই বলা যায়, উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।