শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য বিচার কর।

উত্তর: 'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতায় সাদৃশ্য রয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এই চির বিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শিররূপে বিরাজ করবে। বিদ্রোহী কবি উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। উদ্দীপকের কবির মাঝে জেগে ওঠার স্পৃহা প্রকাশ পেয়েছে। তিনি আর বন্দি থাকতে চান না। তিনি সব বাধা-বিপত্তি অতিক্রম করে শেষবারের মতো জ্বলে উঠে কাঁপিয়ে দিতে চান শাসকদের ভিত। 'বিদ্রোহী' কবিতায়ও প্রকাশ পেয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। তিনি সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যা উদ্দীপকের কবির জেগে ওঠার স্পৃহার, সঙ্গে সম্পৃক্ত। এভাবেই 'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের দিক থেকে উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য বিচার কর।

উদ্দীপক

আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গঞ্জে, গ্রামে- দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি, নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই! কিন্তু তোমরা তো জানো না; কবে আমরা জ্বলে উঠব- সবাই শেষবারের মতো!

Dinajpur · 2025

উত্তর

'নিদাঘ' শব্দের অর্থ গ্রীষ্ম।

উত্তর

পৃথিবী থেকে সব যুদ্ধের অবসান ঘটিয়ে চিরন্তন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কবি নিজেকে 'পরশুরামের কুঠার' হিসেবে ঘোষণা করেছেন। পুরাণ মতে, পরশুরাম জমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র এবং শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় বড় ভাই। পরশুরাম একুশবার একা হাতে তার কুঠার দিয়ে ক্ষত্রিয় সম্প্রদায়কে নিধন করেন। হিন্দুধর্মের চার বর্ণের মানুষের মধ্যে ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা। পরশুরাম মনে করতেন ক্ষত্রিয়রা যুদ্ধবাজ জাতি। তাদের জন্য পৃথিবীতে যুদ্ধ টিকে আছে। সুতরাং এদের নিধন করতে পারলে পৃথিবী থেকে যুদ্ধ নির্মূল করা সম্ভব। কবিও পৃথিবী থেকে যুদ্ধের অবসান চান। তাই তিনি নিজেকে 'পরশুরামের কুঠার' হিসেবে জাহির করেছেন।

উত্তর

'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতায় সাদৃশ্য রয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এই চির বিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শিররূপে বিরাজ করবে। বিদ্রোহী কবি উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। উদ্দীপকের কবির মাঝে জেগে ওঠার স্পৃহা প্রকাশ পেয়েছে। তিনি আর বন্দি থাকতে চান না। তিনি সব বাধা-বিপত্তি অতিক্রম করে শেষবারের মতো জ্বলে উঠে কাঁপিয়ে দিতে চান শাসকদের ভিত। 'বিদ্রোহী' কবিতায়ও প্রকাশ পেয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। তিনি সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যা উদ্দীপকের কবির জেগে ওঠার স্পৃহার, সঙ্গে সম্পৃক্ত। এভাবেই 'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের দিক থেকে উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।

উত্তর

বক্তব্য বিষয়ের দিক থেকে "উদ্দীপকের বক্তব্যে 'বিদ্রোহী' কবিতার দ্রোহই প্রকাশিত হয়েছে" উক্তিটি যথার্থ। 'বিদ্রোহী' কবিতার কবি সদম্ভ আত্মপ্রকাশের মধ্য দিয়ে সব অত্যাচার-অনিয়মের অবসান চান। তিনি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না 'হওয়া অবধি তিনি শান্ত হবেন না। কবিতায় তিনি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ওপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসনক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। উদ্দীপকে ব্যক্ত হয়েছে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা। কবি সম্মিলিতভাবে জাগরণের মধ্য দিয়ে কাঁপিয়ে দিতে চান শাসকশক্তি দুরাচারের ভিত। শেষবারের মতো যেদিন জ্বলে উঠবেন, সেদিন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। 'বিদ্রোহী' কবিতায়ও কবির এরূপ সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার দ্রোহের বিষয়টি প্রকাশিত হয়েছে। কবি সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে দ্রোহের প্রকাশ করেছেন। তিনি সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার। পাশাপাশি তিনি বিভিন্ন ধর্ম, পুরাণ, ইতিহাস ও ঐতিহ্যের উৎস থেকে উপাদান সংগ্রহ করে তাঁর বিদ্রোহী সত্তা দেখিয়েছেন। তিনি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন উৎপীড়িত জনতার কান্না প্রশমিত না হওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না। 'বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহসত্তা উদ্দীপকের বক্তব্যেরই বিস্তৃত রূপ। তাই বলা যায় যে, উদ্দীপকের বক্তব্যে 'বিদ্রোহী' কবিতার দ্রোহই প্রকাশ পেয়েছে।
HSCBangla 1st Paperকবিতা : বিদ্রোহী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে 'বিদ্রোহী' কবিতায় কার মিল রয়েছে?

যশোর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.পরশুরাম বিষ্ণুর কততম অবতার?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iii. উৎপীড়ন বন্ধ করতে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাবিয়া কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কবি নিজেকে কার উন্মন মন বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'বিদ্রোহী' কবিতায় কাকে ক্ষ্যাপা বলা হয়েছে?কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাকবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন?পরশুরাম বিষ্ণুর কততম অবতার?কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন- i. অত্যাচারীর বিরুদ্ধে ii. অসাম্যকে দূর করতে iবিদ্রোহী' কবিতায় কবির দ্রোহ- i.নিরন্তর ii. উৎপীড়িতের পক্ষে iii. ঔপনিবেশিকতার বিরহাবিয়া কী?কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিবাদনকে কী বলে?'একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য- এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সকবি নিজেকে কার উন্মন মন বলেছেন?কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।