উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য তুলে ধর।
উত্তর: ব্রিটিশ শাসন আর আধিপত্যবাদের যাঁতাকলে পিষ্ট ভারতীয় উপমহাদেশের মানুষ যখন এক মহা সঙ্কটের মুখে পতিত হয়েছিল, ঠিক এমনই দুর্বিষহ সময়ে কাজী নজরুল ইসলাম শতাব্দীর ধূমকেতু হয়ে উদিত হলেন বাংলা সাহিত্যের গগনে। এক 'ধূমকেতুর' হাতে আরেক 'ধূমকেতুর' প্রজ্বলন ঘটালেন উদ্দীপকের পংক্তিগুলো রচনা করে। আজন্ম স্বাধীনতার চেতনা লালনকারী এই পরাধীনতার যাঁতাকল থেকে কবি এ দেশকে মুক্ত করতে চেয়েছিলেন জাতীয় জাগরণের মাধ্যমে। তিনি আধিপত্যবাদী ও অত্যাচারী শক্তির বিরুদ্ধে একটি সর্বব্যাপী স্বাধীনতা চেতনার জন্ম দিতে চেয়েছিলেন এ দেশের প্রতিটি মানুষের মনে। বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম দ্রোহের মন্ত্রে উজ্জীবিত হয়ে উদ্দিপকের পংক্তিগুলোর মতো স্ফূরণ ঘটিয়েছেন। ঔপনিবেশিক ভারতের সেই সময় যখন নজরুল আবির্ভূত হলেন, তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে ঔপনিবেশিক বিরোধিতা বড় করে তুলছেন। বল বীর, চির উন্নত মম শির, এই বীর তিনি বলছেন সমস্ত বাঙ্গালিকে, যে বীরের মতো তোমরা উঠে দাঁড়াও। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে বিদ্রোহী কবিতার বিদ্রোহী চেতনার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য তুলে ধর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর