উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য দিকটি হলো অন্যায়- অবিচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রয়াস। পৃথিবীতে শোষকশ্রেণি সব সময় শাসিতদের প্রতি অবিচার করে। কিন্তু তাদের এই শোষণ রুখে দেওয়ার জন্য যুগে যুগে জন্ম হয়েছে অনেক প্রতিবাদী সত্তার। যারা অবিচারের সঙ্গে কখনো আপস করেননি। উদ্দীপকে এমনই একজন প্রতিবাদী সত্তার কথা বলা হয়েছে। তিনি ক্ষুদিরাম বসু। দেশমাতৃকাকে রক্ষার জন্য অতি অল্প বয়সে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন। মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন তবু পরাধীনতার শৃঙ্খল মেনে নেননি। এই বিপ্লবী ও বিদ্রোহী সত্তার পরিচয় পাওয়া যায় 'বিদ্রোহী' কবিতায়। এই কবিতায় কবি অন্যায়ের সাথে আপসহীন অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি পৃথিবী থেকে সকল অন্যায়-অবিচার ধুয়েমুছে পরিষ্কার করার প্রতিজ্ঞ মনোভাব প্রকাশ করেছেন যা উদ্দীপকের ক্ষুদিরামের মধ্যে দৃশ্যমান। এভাবে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য দিকটি হলো অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রয়াস।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর