"উদ্দীপকে প্রতিফলিত ক্ষুদিরামের সংগ্রামী চেতনা যেন 'বিদ্রোহী' কবিতার ভাবসত্যেরই সংহত রূপ”- মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকে প্রতিফলিত ক্ষুদিরামের সংগ্রামী চেতনা যেন 'বিদ্রোহী' কবিতার ভাবসত্যেরই সংহত রূপ”- মন্তব্যটি যথার্থ। পৃথিবীতে শোষকদের অবিচার বেশিদিন স্থায়ী হয় না। তাদের ধ্বংস অনিবার্য। তাদের অনাচার সমূলে উৎপাটন করতে যুগে যুগে আবির্ভাব হয়েছে অনেক মহাপুরুষের। যাঁরা তাঁদের বিদ্রোহী সত্তা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তেমনই এক বিদ্রোহী সত্তা হলো 'বিদ্রোহী' কবিতার কবি স্বয়ং। কবি এই কবিতার প্রতিটি চরণে চরণে তাঁর সংগ্রামী সত্তার প্রকাশ ঘটিয়েছেন। কবিতায় দেখা যায় কবি এক একক বিদ্রোহী। তিনি পরাধীনতার কোনো শৃঙ্খলে আবদ্ধ থাকতে চান না। তিনি মুক্তিকামী। মুক্তির দিশারি এই কবি সমগ্র পৃথিবী থেকে অত্যাচারের জঞ্জাল পরিষ্কার করতে চান। তিনি পৃথিবীকে করতে চান মুক্ত ও স্বাধীন। কবির এই সংগ্রামী সত্তার প্রকাশ উদ্দীপকের ক্ষুদিরামের মধ্যে দেখা যায়। দেশমাতৃকাকে রক্ষার জন্য অতি অল্প বয়সে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন। স্বাধীনতার জন্য তিনি জীবন বিসর্জন দিতে রাজি আছেন তবু পরাধীনতার শৃঙ্খল মেনে নিতে রাজি নন। তাঁর এই বিদ্রোহী সত্তা ও শৃঙ্খলা মুক্তির প্রয়াস আমরা 'বিদ্রোহী' কবিতার মধ্যেও দেখতে পাই। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত ক্ষুদিরামের সংগ্রামী চেতনা যেন 'বিদ্রোহী' কবিতার ভাবসত্যেরই সংহত রূপ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"উদ্দীপকে প্রতিফলিত ক্ষুদিরামের সংগ্রামী চেতনা যেন 'বিদ্রোহী' কবিতা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর