"উদ্দীপকের আলোকে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাহসী চেতনার সাদৃশ্য রয়েছে। সাহসীরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সকল বাধা- বিপত্তি উপেক্ষা করে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে। পাহাড়-সমান বাধাকে তারা পিছনে ফেলে দুর্বার গতিতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে। উদ্দীপকে তারুণ্যশক্তির কথা উল্লেখ করে কিছু সাহসী চরিত্রের কথা বলা হয়েছে যারা অসীম সাহস ও প্রত্যয় নিয়ে অন্যায়ের মোকাবিলা করেছে। যৌবনের উন্মাদনায় যারা বৈমানিকরূপে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারায়, আবিষ্কারকরূপে নতুন পৃথিবীর সন্ধানে গিয়ে যারা আর ফিরে আসে না। এখানে তাদের এমন কর্মকাণ্ডে সাহসী চেতনাটিই ফুটে উঠেছে যা 'বিদ্রোহী' কবিতায় কবির চেতনাতেও দেখা যায়। যেখানে কবি সকল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। 'আমি' প্রতীকে তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে কারও কাছে মাথা নত না করার প্রতিজ্ঞা করেছেন, যা তার সাহসী চেতনাকেই নির্দেশ করে।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"উদ্দীপকের আলোকে 'বিদ্রোহী' কবিতার সাদৃশ্য বর্ণনা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর