“উদ্দীপকের চেতনা এবং 'বিদ্রোহী' কবিতার মর্মকথা প্রায় একই।"- বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের চেতনা এবং 'বিদ্রোহী' কবিতার মর্মকথা প্রায় একই।”- মন্তব্যটি যথার্থ। বীরের ধর্ম দেশ ও দেশের মানুষকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করা। বীর এই লক্ষ্যে শাসক-শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কোনো বাধাই তাঁকে এই সাহসী চেতনা থেকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে না। উদ্দীপকে তারুণ্যশক্তি ও যৌবনধর্মে উজ্জীবিত কিছু মহান ব্যক্তিত্বের অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপের কথা উল্লেখ করে মূলত তাদের মধ্যকার সাহসী চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে। তারা সকল ভয় ও বাধাকে পিছনে ফেলে নিজেদের লক্ষ্যে অবিচল থেকেছে। উদ্দীপকের এই সাহসী চেতনা 'বিদ্রোহী' কবিতার সাহসী চেতনাকেই নির্দেশ করে। কেননা এই কবিতায় কবি সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছেন এটি নিশ্চিতভাবে তার সাহসী চেতনাকেই নির্দেশ করে। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন এই কবিতায়। কবির এই সাহসী চেতনাটিই কবিতার মর্মকথা, যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। 'বিদ্রোহী' করিতার কবি ঔপনিবেশিক অপশক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। যতদিন উৎপীড়িতের কান্না ও যন্ত্রণা প্রকাশিত না হৃতে ততদিন পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না। মূলত কবি আত্মজাগরণ ঘটিয়ে নির্যাতিতদের পাশে সম্বল হিসেবে দাঁড়ানোর বাসনা ব্যক্ত করেছেন। উদ্দীপকের চেতনাতেও কবির এই সাহসী চেতনাই প্রকাশ পেয়েছে যা 'বিদ্রোহী' কবিতার মর্মকথা। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
“উদ্দীপকের চেতনা এবং 'বিদ্রোহী' কবিতার মর্মকথা প্রায় একই।"- বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর