"কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।"- বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: • 'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।'- এই উক্তিটিতে কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। শীত ঋতুতে কুয়াশা চারদিক আচ্ছন্ন করে রাখে। গাছের পাতা ঝরে যায়। পরিবেশে এক নিঃস্ব-রিক্ত রূপ চোখে পড়ে। কবি শীতের এই অবস্থাকে সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। সন্ন্যাসীরা জাগতিক বিলাস-ব্যসন ত্যাগ করে সহজ-সরল জীবনযাপন করেন। শীতও যেন তাই বসন্ত আসার আগে সর্বত্যাগী সন্ন্যাসীর মতো প্রকৃতিকে রিক্ত-শূন্য করে কুয়াশার চাদরে আচ্ছন্ন করে রাখে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।"- বলতে কবি কী বুঝিয়েছেন?
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর