শেয়ারFacebookWhatsApp

'পাথার' শব্দের অর্থ কী?

উত্তর: 'পাথার' শব্দের অর্থ সমুদ্র।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

'পাথার' শব্দের অর্থ কী?

উদ্দীপক

প্রকৃতিপ্রেমী আরিবা কলেজ ছুটির সময় গ্রামে বেড়াতে এলেই বন্ধুদের সাথে ঘুরতে যায়। গ্রামীণ নিসর্গ-প্রকৃতি নিয়ে সে কবিতাও লেখে। কিন্তু মায়ের হঠাৎ মৃত্যুতে তার সবকিছুই ওলট-পালট হয়ে গেছে। এবার গ্রামে এলে মন ভালো করার জন্য বন্ধুরা তাকে জোর করে নৌকা ভ্রমণে নিয়ে যায়। কিন্তু আজ নদীর তীরের অপরূপ সৌন্দর্যও তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। চিরচেনা প্রকৃতিকেও আজ যেন অচেনা লাগে।

Comilla · 2025

উত্তর

'পাথার' শব্দের অর্থ সমুদ্র।

উত্তর

প্রিয়জনের শোকে কাতর কবি বসন্তের আগমন সম্পর্কে জানতেই উদাসীন মনে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির সেদিকে মোটেই ভ্রুক্ষেপ নেই। - শোকানুভূতি, তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, প্রকৃতির এমন পরিবর্তনও তিনি লক্ষ করেননি। ফলে তিনি বসন্ত বন্দনাগীতও রচনা করেননি। কবির এমন আচরণে বিস্মিত ভক্ত তাই প্রশ্ন করে, বসন্তের আগমনেও নীরব কেন কবি? তার কথার পরিপ্রেক্ষিতে বসন্তের আগমন হয়েছে কি না জানতেই কবি প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন।

উত্তর

উদ্দীপকের আরিবার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনোবেদনা প্রিয়জন হারানোর দিক থেকে সম্পর্কযুক্ত। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। আলোচ্য কবিতায় কবির সেই শোকানুভূতিই বিশেষভাবে ফুটে উঠেছে। উদ্দীপকের আরিবা নিসর্গ ভালোবাসে। গ্রামে বেড়াতে এলে নিসর্গ প্রকৃতির সংস্পর্শে সে কবিতাও লেখে। কিন্তু কিছুকাল পূর্বে মায়ের মৃত্যু তার মনে গভীর রেখাপাত করে। শোকানুভূতির তীব্রতার কারণে আজ গ্রামে এসে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েও চিরচেনা প্রকৃতি যেন তার কাছে অচেনা ঠেকে। একইভাবে, 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও প্রিয়তম স্বামীর মৃত্যুতে কবি শোকে মুহ্যমান। এ ঘটনা তাঁর জীবনে এতটা গভীরভাবে রেখাপাত করেছে যে, বসন্তের আগমনও. তাঁর মনে সেভাবে সাড়া জাগাতে পারছে না। এ দিক থেকে উদ্দীপকের আরিবা আলোচ্য কবিতার কবির মনোবেদনার সাথে সম্পর্কযুক্ত।

উত্তর

প্রিয়জন হারানোর মর্মবেদনার দিক থেকে "উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে"- উক্তিটি যথাযথ। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বস্তুত, প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখভারাক্রান্ত করে ফেলে। শোকের তীব্রতা অনেক সময় ব্যক্তিকে তার চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে তার জীবনে বিষণ্ণতা নেমে আসে। এমতাবস্থায় কোনো সৌন্দর্য বা আনন্দ অনুষঙ্গই ব্যক্তিমনে সাড়া জাগাতে পারে না। উদ্দীপকে আরিবা নামের এক প্রকৃতিপ্রেমী মেয়ের কথা বলা হয়েছে। গ্রামের নিসর্গ-প্রকৃতিকে সে খুব ভালোবাসে। এমনকি এসব নিয়ে সে মাঝে মাঝে কবিতাও লেখে। কিন্তু মায়ের আকস্মিক মৃত্যু তার মনে গভীর শোকানুভূতির জন্ম দেয়। আরিবা কোনোভাবেই সেই ঘটনাকে বিস্মৃত হতে পারে না। এ কারণে বন্ধুদের সাথে গ্রামে নৌকা ভ্রমণে গেলেও গ্রামীণ প্রকৃতি ও কাশফুলের সৌন্দর্য তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। উদ্দীপকের আরিবার মতো 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মধ্যেও প্রিয়জন হারানোর বেদনা পরিলক্ষিত হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির প্রকাশ ঘটেছে। বস্তুত, কবির সাহিত্য সাধনার প্রধান উৎসাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন। তাঁর অকাল প্রয়াণে কবি শোকে মুহ্যমান হয়ে পড়েন। এ ঘটনা তাকে এতটাই প্রভাবিত করে যে, চারপাশের জগৎ থেকেই যেন তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে বসন্তের আগমনও তার মনে রেখাপাত করে না। প্রিয়জনের জন্য শোকানুভূতির এ দিকটি উদ্দীপকের আরিবার ক্ষেত্রেও একইভাবে পরিলক্ষিত হয়েছে। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনেComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।