শেয়ারFacebookWhatsApp

'কুহেলি' শব্দের অর্থ কী?

উত্তর: 'কুহেলি' শব্দের অর্থ কুয়াশা।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

'কুহেলি' শব্দের অর্থ কী?

উদ্দীপক

তিনটি বছর কতো ঊর্ণাজাল বুনে কেটেছে, অথচ এরই মধ্যে বাজখাঁই কেউ যেন আমার শোকের নদীটিকে কতো দ্রুত রুক্ষ চর করে দিলো । অতিথি বিদায় নিলে আবারো দাঁড়াই এসে ফটোগ্রাফটির মুখোমুখি প্রশ্নাকুল চোখে, ক্ষীয়মান শোকে । ফ্রেমের ভেতর থেকে আমার সন্তান চেয়ে থাকে নিষ্পলক, তার চোখে নেই রাগ কিংবা অভিমান ।

সিলেট এমসি কলেজ · 2024

উত্তর

'কুহেলি' শব্দের অর্থ কুয়াশা।

উত্তর

“ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”- কবির এই উদাসীনতার কারণ প্রিয়জনহীন হারানোর গভীর শোক ও বেদনাবোধ। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি এত ফুলের সৌরভ, দখিনা সমীর দেখে এতটুকুও আবেগকম্পিত হননি। প্রকৃতির পরিবর্তন তাঁর অন্তরে কোনো শিহরণ জাগাতে পারেনি। তিনি মৌন. ও উদাসীন হয়ে আছেন। কবির ভক্ত কবিকে বসন্ত বরণ করে নেওয়ার মিনতি জানায় কবি তখন জানতে চাইলেন দিগন্তের পথ বেয়ে সৌন্দর্যের পসরা বোঝাই তরিখানি এসেছে কিনা। বসন্তের কোনো আগমনী বাণী তিনি শুনতে পাননি। কেননা কবির মন প্রিয়জন হারানোর গভীর ব্যথায় ব্যথিত ও উদাসীন ।

উত্তর

“তাহারেই পড়ে মনে' কবিতার সাথে উদ্দীপকের বাবার অনুভুতির সূক্ষ্ম বৈসাদৃশ্য আছে— মন্তব্যটি যথার্থ । • সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়েই মানুষের জীবন। জীবনে চলার পথে মানুষ সুখের স্মৃতি ভুলে গেলেও দুঃখের স্মৃতি ভুলতে পারে না। প্রিয়জন হারানোর বেদনাহত মনকে কেউ জাগাতে পারে না। ব্যক্তি তার জীবনে বেদনার স্মৃতি আমৃত্যু বয়ে বেড়ায় । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি প্রিয়জনকে হারানোর শোকস্মৃতিতে ভারাক্রান্ত । তিনি গভীরভাবে বেদনাহত বলে প্রকৃতিতে বসন্তের আগমনকে সাদরে গ্রহণ করতে পারেনি। তাঁর মনে কোনো আনন্দ নেই বলে বসন্তের ঘনঘটা তাঁকে জাগায় না। কবির প্রিয়জন হারানোর ছায়াপাত ঘটেছে। উদ্দীপকে পিতা তার ছেলেকে হারিয়ে শোকাহত । বারবার ছেলের ছবির দিকে তাকায় এবং ছেলে হারানোর ক্ষত নিয়ে তাকে বেঁচে থাকতে হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি এতটাই ভারাক্রান্ত যে কবিভক্ত তাকে আবদার অনুযোগ করা সত্ত্বেও তিনি বসন্তকে বরণ করে নেন না। উদ্দীপকে স্পষ্টত দেখতে পাই অতিথি বিদায় নিলে আবারো দাঁড়াই, অর্থাৎ পিতা আবার তার দৈনন্দিন জীবনে কাজ শুরু করে। এভাবে উদ্দীপক এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার অনুভূতির বৈসাদৃশ্য বিদ্যমান— মন্তব্যটি যথার্থ ।

উত্তর

উদ্দীপক এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তু হলো প্রিয়জন হারানোর হৃদয় বেদনা— মন্তব্যটি যথার্থ । • প্রিয়জন কাছে না থাকার বেদনা অত্যন্ত করুণ ও মর্মান্তিক। মানুষ সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সার্বক্ষণিক সঙ্গীর হারিয়ে যাওয়ার সহ্য করতে পারে না। যাপিত জীবনে নানা কাজের অবসরে প্রিয়জনের কথা মনে পড়ে। প্রিয়জন হারিয়ে জীবন বিষণ্ণ হয়ে পড়ে। • উদ্দীপকের বাবা তার ছেলের অনুপস্থিতির জন্য বিরহকাতর। ছেলেকে পাওয়া না পাওয়ার সঙ্গে এক অজানা অচেনা বেদনার সুর বাবাকে আচ্ছন্ন করে রাখে। এই বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির বিরহকাতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাদের উভয়ের মধ্যে প্রিয়জন হারানোর বেদনা দিক এক ও অভিন্ন। উদ্দীপক এবং 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মতো ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত শোক ও দুঃখবোধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে কবি প্রিয় স্বামী হারানোতে গভীরভাবে শোকাহত ও বেদনাচ্ছন্ন। কবির এই ব্যক্তি বেদনাবোধ উদ্দীপকের বাবার বেদনাবোধের স্বঙ্গে সম্পৃক্ত। কবিতায় প্রকৃতির প্রসঙ্গ বাদ দিলে উদ্দীপকের কথকের জীবন বোধের সঙ্গে এবং তার বিরহকাতরতার সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার জীবনবোধ অভিন্ন। এসব দিক বিচারে বলা যায় উদ্দীপকের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তুর মিল রয়েছে। মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনেসিলেট এমসি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।