'পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?'— চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: 'পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?' চরণটি দ্বারা কবি বসন্তের অনিবার্য আগমনকে নির্দেশ করেছেন । • 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্বামীকে হারানোর বেদনা কবি কিছুতেই ভুলতে পারছেন না। তাই প্রকৃতিতে শীতের রিক্ততা শেষে বসন্তের আগমন ঘটলেও সেটিতে কবির কোনো মনোযোগ নেই । কবিভক্ত তাই কবিকে বসন্ত-বন্দনার জন্য অনুরোধ জানান এবং বলেন যে, তা না হলে বসন্তের আগমন যেন বৃথা হলো। তখন কবি তার ভক্তকে জিজ্ঞেস করেন বসন্তের আগমনে শাখায় শাখায় ফুল ফুটেছে কি না, ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফুটেছে কি না। অর্থাৎ ঋতুরাজ বসন্তকে বরণের জন্য তো ফুল ফুটেছে, সাদর অভ্যর্থনা জানিয়েছে, প্রকৃতি বিচিত্র সাজে সেজে বসন্তকে বরণ করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
'পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?'— চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর