"পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?"- কবিতার এই চরণটির অর্থ বুঝিয়ে দাও।
উত্তর: "পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?”- কবিতাংশে কবি তাঁর ভক্তকে বসন্ত প্রকৃতি সম্পর্কে প্রশ্ন করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির কাছে কবিভক্তের প্রত্যাশ্যা ছিল তিনি তাঁর বন্দনা গানের সাহায্যে বসন্তকে বরণ করে নেবেন। কিন্তু প্রকৃতিতে বসন্ত এলেও বিরহকাতর কবি এসবের কিছুই লক্ষ করেননি। কবিমন আচ্ছন্ন হয়ে আছে প্রিয়জন হারানোর বেদনায়। কবিভক্ত তখন কবিকে অনুযোগ করেন যে, কবি বসন্তকে বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। বসন্তের আগমন বৃথা মনে হচ্ছে। তাই ভক্তের অনুযোগের জবাবে কবি উলটো প্রশ্ন করে জানতে চেয়েছেন যে, "ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল কি ফোটেনি?' অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য তো গাছে গাছে ফুল ফুটেছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?"- কবিতার এই চরণটির অর্থ বুঝিয়ে দাও।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর