শেয়ারFacebookWhatsApp

'তাহারেই পড়ে মনে' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

'তাহারেই পড়ে মনে' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উদ্দীপক

বাইক্কা বিলের বর্ষার সৌন্দর্য কতই না চমৎকার! কাকের চোখের মতো টলটলে জল, রঙিন শাপলা-শালুক, কলমি লতার মতো নানাবিধ ফুল, পানকৌড়ি বুনো হাঁসের মতো বিপুল সংখ্যক দেশি-বিদেশি পাখি কার না ভালো লাগে। কিন্তু এমন মনোলোভা সৌন্দর্যের কাছে এসেও সেজুতি জামান আজ বিষণ্ণ। কারণ কয়েক বছর আগে নৌকা করে এ বিল পার হতে গিয়েই তার দশ বছরের ছেলে আবির মারা যায়।

Comilla · 2022

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় ।

উত্তর

আলোচ্য পক্তিটিতে কবি শীতকে কুয়াশার চাদর পরিহিত মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। আলোচ্য কবিতাটিতে শীতের এ নিঃস্ব ও রিক্ত রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে পুষ্পসাজে সাজলেও বিরহকাতর কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। শীত যেন রিক্ত সন্ন্যাসীর মতোই কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। প্রশ্নোক্ত পক্তিটিতে সর্বগ্রাসী শীতের এ নিষ্প্রাণ রূপটিকেই তুলে ধরা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সেঁজুতি জামানের সন্তান হারানোর বেদনার সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির প্রিয়জন হারানোর বেদনার সাদৃশ্য রয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এ কবিতায় কবি ও তাঁর ভক্তের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে স্বামী হারানো ভারাক্রান্ত কবির মনোযাতনার বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু তাই নয়, আলোচ্য কবিতায় কবি-ভক্ত চরিত্রটি কবির শোকানুভূতি উপশমেরও চেষ্টা চালিয়েছে। উদ্দীপকের সেঁজুতি জামান অকালে তার ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে আছেন। বাইক্কা বিলের চমৎকার বর্ষার সৌন্দর্য, কাকের চোখের মতো টলটলে জল, রঙিন শাপলা-শালুক, কলমি লতা, নানা রকম পাখ- পাখালি কোনো কিছুই তার মনকে শান্ত করতে পারছে না। কেননা, কয়েক বছর আগে এই বিল পার হতে গিয়েই তিনি তার সন্তানকে হারিয়েছিলেন। একইভাবে, আলোচ্য কবিতাতেও শোকে মুহ্যমান কবির কাছে বসন্তের আবেদন উপেক্ষিত থেকেছে। ভক্তের বিনীত অনুরোধ সত্ত্বেও কবি তাই আর সাড়া দেন না। প্রিয় জীবনসঙ্গীর মৃত্যুতে কবির জীবনে নেমে আসে সীমাহীন শূন্যতা। বিরহ-যন্ত্রণায় দগ্ধ কবি যেন কোনোকিছুতেই আগ্রহ খুঁজে পান না আর। আলোচ্য কবিতার শোকানুভূতির এ দিকটিই উদ্দীপকের সেঁজুতি জামানের বেদনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের সেঁজুতি জামানের মধ্যে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির প্রিয়জন হারানোর বেদনার দিকটি প্রকাশ পেয়েছে, যাতে আলোচ্য কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েছে বলেই আমি মনে করি না। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি সুফিয়া কামালের স্বামীর আকস্মিক মৃত্যু ঘটে। ফলে কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। এ কারণে বসন্তের আবেদনও তাঁর কাছে অর্থহীন মনে হয়। তাই ভক্তের শত অনুরোধেও তিনি কাব্য রচনায় মনোযোগী হতে পারেন না । উদ্দীপকের ঘটনায় উঠে এসেছে সন্তান হারানো এক মায়ের বিষণ্নতার কথা। যে বাইক্কা বিলের সৌন্দর্য এক সময় তাকে মুগ্ধ করত সেই বিলই এখন তার মন খারাপের কারণ। কেননা কয়েক বছর আগে এই বিল পার হতে গিয়ে তার সন্তানের মৃত্যু হয়। ছেলের মৃত্যু তাকে শোকে হতবিহ্বল করে তোলে। আলোচ্য কবিতার কবি সুফিয়া কামাল ও একইরূপ বিরহ-যাতনায় দগ্ধ । প্রিয়জনের মৃত্যু স্বভাবতই মানুষের হৃদয়কে শোকে কাতর করে তোলে । আলোচ্য কবিতায় কবির স্বামী ও উদ্দীপকের সেঁজুতি জামানের সন্তান দুজনেই তাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ। সংগত কারণেই তাঁদের হারিয়ে কবি ও সেঁজুতি জামান উভয়ের হৃদয়ই শোকে ক্ষতবিক্ষত হয়েছে। তাঁদের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটেছে। বস্তুত, পরিবার-পরিজনরাই আমাদের সবচেয়ে কাছের মানুষ। আর তাই তাদের অনাকাঙ্ক্ষিত বিদায়ে ব্যক্তিমাত্রই শোকাতুর হয়ে পড়ে। এরই প্রতিফলন ঘটেছে আলোচ্য কবিতায় এবং উদ্দীপকটিতে। অর্থাৎ আপনজন হারানোর প্রেক্ষাপট ও জীবনের স্বাভাবিক গতি থেমে যাওয়ার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকটিতে আলোচ্য কবিতার সামগ্রিক ভাবনার সবটুকু ধরা পড়েনি।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনেComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।