বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?" কবিতাংশে বসন্ত আগমনের সংবাদের প্রতি কবির ঔদাসীন্য বোঝানো হয়েছে।
কবি অকাল বৈধব্যের শিকার। তাঁর হৃদয় দুঃখে-শোকে মুহ্যমান। কবির সে শোকদগ্ধ মনে ঋতুরাজ বসন্তের অপরূপ সমারোহে আগমন কোনো আনন্দের বাণী নিয়ে আসে নি।
কবি এতই আনমনা যে, তিনি খেয়ালই করেন নি প্রকৃতিতে কখন ঋতুরাজের আগমন ঘটেছে। কবির চেতনা আজ বিমূঢ়। আমের মুকুল ফুটেছে। দখিনা সমীর গন্ধে গন্ধে অধীর-আকুল হয়েছে। নতুন ফুল প্রকৃতিকে সাজিয়েছে তার পূর্ণ রূপ মাধুর্য দিয়ে। তারপরেও কবি আবেগকম্পিত হন নি। অন্তরে তাঁর কোনো শিহরণ জাগে নি। তিনি মৌন, তিনি উদাসীন হয়ে আছেন। কবির অনুরাগী জনৈক ভক্তের কাছে কবি ঐ প্রশ্নগুলো করে তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন।