“বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল"কবিতাংশে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?" কবিতাংশে বসন্ত আগমনের সংবাদের প্রতি কবির ঔদাসীন্য বোঝানো হয়েছে। কবি অকাল বৈধব্যের শিকার। তাঁর হৃদয় দুঃখে-শোকে মুহ্যমান। কবির সে শোকদগ্ধ মনে ঋতুরাজ বসন্তের অপরূপ সমারোহে আগমন কোনো আনন্দের বাণী নিয়ে আসে নি। কবি এতই আনমনা যে, তিনি খেয়ালই করেন নি প্রকৃতিতে কখন ঋতুরাজের আগমন ঘটেছে। কবির চেতনা আজ বিমূঢ়। আমের মুকুল ফুটেছে। দখিনা সমীর গন্ধে গন্ধে অধীর-আকুল হয়েছে। নতুন ফুল প্রকৃতিকে সাজিয়েছে তার পূর্ণ রূপ মাধুর্য দিয়ে। তারপরেও কবি আবেগকম্পিত হন নি। অন্তরে তাঁর কোনো শিহরণ জাগে নি। তিনি মৌন, তিনি উদাসীন হয়ে আছেন। কবির অনুরাগী জনৈক ভক্তের কাছে কবি ঐ প্রশ্নগুলো করে তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
“বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল"কবিতাংশে কবি কী ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর