শেয়ারFacebookWhatsApp

কবিতায় কবির ব্যক্তিজীবন কীভাবে ধরা পড়েছে ?

উত্তর: কবির প্রিয়তম স্বামীর মৃত্যুশোক প্রকাশের দিক থেকে কবিতাটিতে তার ব্যক্তিজীবনের ছায়াপাত ঘটেছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিরহকাতর কবির মনোযাতনা প্রকাশিত হয়েছে। তাঁর সাহিত্যসাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু কবিকে ভারাক্রান্ত ও উদাসীন করে তোলে। আলোচ্য কবিতাটিতে তাঁর ব্যক্তিজীবনের এই দুঃসহ অনুভূতিই রূপায়িত হয়েছে ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

কবিতায় কবির ব্যক্তিজীবন কীভাবে ধরা পড়েছে ?

উদ্দীপক

অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বলল, 'তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র জ্যোৎস্নায় দু'ধারে কাশবন, মৃদু বাতাসে নৌকার দোলা- তোমার মন ভালো হয়ে যাবে।' জবাবে আবিদ বলল, নি জলে রূপালি চাঁদ কোনো কিছুতে আর মন নেই বন্ধু! আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।

Jessore · 2019

উত্তর

প্রিয়জনের বিয়োগব্যথায় নিমগ্নচিত্ত থাকাই তাহারেই পড়ে মনে কবিতায় কবির নীরবতার কারণ।

উত্তর

কবির প্রিয়তম স্বামীর মৃত্যুশোক প্রকাশের দিক থেকে কবিতাটিতে তার ব্যক্তিজীবনের ছায়াপাত ঘটেছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিরহকাতর কবির মনোযাতনা প্রকাশিত হয়েছে। তাঁর সাহিত্যসাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু কবিকে ভারাক্রান্ত ও উদাসীন করে তোলে। আলোচ্য কবিতাটিতে তাঁর ব্যক্তিজীবনের এই দুঃসহ অনুভূতিই রূপায়িত হয়েছে ।

উত্তর

উদ্দীপকের বাতেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিভক্তের কথা স্মরণ করিয়ে দেয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এ কবিতায় কবি এবং তাঁর ভক্তের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে ভারাক্রান্ত কবির মনোযাতনার বহিঃপ্রকাশ ঘটেছে। শুধু তা-ই নয়, আলোচ্য কবিতায় কবিভক্ত চরিত্রটি একইসাথে কবির শোকানুভূতি উপশমেরও প্রচেষ্টা চালিয়েছে। উদ্দীপকে আবিদ নামের এক যুবকের মনঃকষ্টের কথা বর্ণিত হয়েছে। অকালে বাবাকে হারিয়ে সে শোকে মুহ্যমান। এমন অবস্থায় তার বন্ধু বাতেন তাকে সান্ত্বনা দিয়ে নৌকা ভ্রমণে যাওয়ার জন্য অনুরোধ করে। বিরহকাতর বন্ধুর মনের অবস্থা পরিবর্তনের উদ্দেশ্যেই সে প্রস্তাবটি দেয়। একইভাবে, আলোচ্য 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবিভক্ত চরিত্রটি নানাভাবে কৰিকে উজ্জীবিত করার চেষ্টা করে। এ লক্ষ্যে সে কবিকে বসন্তের আগমন সম্পর্কে অবহিত করে। শুধু তা-ই নয়, বসন্তবরণের জন্য বন্দনাগীতি রচনার জন্য কবিকে অনুরোধ জানায়। তার এই কর্মকাণ্ড উদ্দীপকের বাতেনের কর্মকাণ্ডের সমান্তরাল। সে বিবেচনায় উদ্দীপকের বাতেন চরিত্রটি আলোচ্য কবিতার কবিভক্তের কথাই স্মরণ করিয়ে দেয় ৷

উত্তর

"আবিদের জবাবে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলবক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে।”- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি । 'তাহারেই পড়ে মনে' কবিতায় বিরহকাতর কবির একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয়জন হারানোর শোকানুভূতি কবিহৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। কবিতাটিতে কৰি তাঁর সে হৃদয়যাতনারই বর্ণনা দিয়েছেন । উদ্দীপকের আবিদের বাবা মারা গেছেন। প্রিয় পিতার মৃত্যুশোক তাকে কাতর করে তুলেছে। কোনোভাবেই সে এই শোকানুভূতি কাটিয়ে উঠতে পারছে না। বন্ধু বাতেনের সান্ত্বনা, নৌকা ভ্রমণের প্রস্তাব কোনো কিছুই তার হৃদয়ভার কমাতে পারছে না। বাবার মৃত্যুর সাথে সাথে সব ভালোলাগা যেন তার জীবন থেকে বিদায় নিয়েছে। আলোচ্য 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও স্বজন হারানোর শোকানুভূতির দিকটি একইভাবে প্রতিফলিত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বক্তব্য বিষয় হিসেবে প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার ফলে জগৎ ও জীবনের প্রতি কবির নির্মম উদাসীনতার দিকটি ফুটে উঠেছে। কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন। এ কারণে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন ঠেকে। শুধু অতীত স্মৃতি নিয়ে বেঁচে থাকার এক অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। কবির এই বিষাদময় রিক্ততার সুর উদ্দীপকের ঘটনাবর্তেও একইভাবে অনুরণিত হয়েছে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই সবকিছুকে ছাপিয়ে স্বজন হারানোর বেদনাই প্রাধান্য পেয়েছে। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনেJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।