শেয়ারFacebookWhatsApp

'কুহেলি' শব্দের অর্থ কী?

উত্তর: 'কুহেলি' শব্দের অর্থ কুয়াশা ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

'কুহেলি' শব্দের অর্থ কী?

উদ্দীপক

কলেজ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজার গেল গালিবসহ তার বন্ধুরা। সাগরের পানিতে নেমেছে সবাই, খুব হৈচৈ আর লাফালাফি করে গোসল করছে তারা। হিমছড়ি পাহাড়ে উঠে আনন্দে আত্মহারা সবাই। কিন্তু গালিব এক কোণে বসে আছে, তার মনে কোনো আনন্দ নেই, কারণ পাঁচ বছর আগে সে তার বাবার সাথে এখানে এসেছিল, অনেক আনন্দ করেছিল সবাই মিলে। এখন তার বাবা নেই, কিন্তু বাবার রেখে যাওয়া সেই স্মৃতি তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে সমস্ত আনন্দই তার কাছে ম্লান হয়ে আসে।

Chittagong · 2022

উত্তর

'কুহেলি' শব্দের অর্থ কুয়াশা ।

উত্তর

প্রিয়জন হারানোর বিষাদময় স্মৃতি ভুলতে না পারার কারণে বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালন করেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনোজগৎ জুড়ে বিরাজ করছে শীতের রিক্ততা ও বিষণ্নতার ছবি। প্রিয়জনের করুণ বিদায় কবিমনে যে বেদনার ছায়াপাত রেখে গেছে, তা তিনি কিছুতেই ভুলতে পারেন না। আর তাই বসন্ত প্রকৃতির মনোহর রূপও কবিমনে সাড়া জাগাতে পারে না। মূলত প্রিয়জন হারানোর বেদনায় মুহ্যমান কবি স্বাভাবিকভাবেই নিরাসক্ত, নিরাবেগ ও নীরব হয়ে পড়েন।

উত্তর

উদ্দীপকের গালিব 'তাহারেই পড়ে মনে' কবিতার দুঃসহ স্মৃতিকাতরতার দিকটি ধারণ করে । 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর শোকে কাতর কবি তাঁর ব্যক্তিমনের দুঃখবোধের প্রকাশ ঘটিয়েছেন। প্রিয় মানুষটিকে হারিয়ে কবি এতটাই শোকাচ্ছন্ন হয়েছেন যে, প্রকৃতিতে বসন্ত এলেও কবি মনে তা সাড়া জাগাতে পারছে না। শীতের রিক্ততার মতো কবির মনেও প্রিয়জন হারানোর রিক্ততা বিরাজমান । উদ্দীপকের গালিব বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে এসে স্মৃতিকাতর হয়ে পড়ে। বছর পাঁচেক আগে সে তার বাবার সাথে কক্সবাজার এসেছিল। পরিবারের সাথে সেবার গালিব অনেক মজা করেছিল। কিন্তু এখন তার বাবা বেঁচে নেই। তাই কক্সবাজার এসে তার বারবার বাবার কথা মনে পড়ছে এবং স্মৃতিকাতরতায় সে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই বলা যায়, গালিব আলোচ্য কবিতার স্মৃতিকাতরতার দিকটি ধারণ করেছে ।

উত্তর

প্রেক্ষাপট ভিন্ন হলেও গালিব ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি উভয়ের অন্তরে রয়েছে তীব্র স্মৃতিকাতরতা । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। প্রিয়জনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। তাঁর ব্যক্তিজীবন ও কাব্য সাধনা তাই বিষণ্ণতার গাঢ় আঁধারে ঢেকে যায়। সেই গভীর দুঃখবোধই ফুটে উঠেছে আলোচ্য কবিতার পঙক্তিমালায় । গালিব শিক্ষা সফরে কক্সবাজার গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়ে। পাঁচ বছর আগে সে তার বাবার সাথে কক্সবাজার এসেছিল। কিন্তু আজ বাবা নেই । তাই কক্সবাজারে বাবার সাথে কাটানো দিনগুলো তার বারবার মনে পড়ে। উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর বেদনা এবং স্মৃতিকাতরতার বিষয়টি প্রকাশ পেলেও উদ্দীপক ও আলোচ্য কবিতার প্রেক্ষাপট ভিন্ন। উদ্দীপকে বাবা হারানোর মনোবেদনা প্রকাশ পেয়েছে। এখানে গালিব শিক্ষা সফরে কক্সবাজার গিয়ে তার বাবাকে অনুভব করেছে এবং স্মৃতিকাতর হয়ে পড়েছে। আর কবিতায় কবি তাঁর স্বামীকে হারিয়েছেন । তাই বসন্ত প্রকৃতির মোহময় সৌন্দর্য কবিকে স্পর্শ করতে পারেনি। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন কিন্তু গালিব ও কবি হৃদয়ের তীব্র বেদনা একক ও অভিন্ন ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনেChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।