বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও।
উত্তর: প্রিয়জন হারানোর বিষাদময় স্মৃতি ভুলতে না পারার কারণে বসন্তের আগমন সত্ত্বেও কবি নীরব ভূমিকা পালন করেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনোজগৎ জুড়ে বিরাজ করছে শীতের রিক্ততা ও বিষণ্নতার ছবি। প্রিয়জনের করুণ বিদায় কবিমনে যে বেদনার ছায়াপাত রেখে গেছে, তা তিনি কিছুতেই ভুলতে পারেন না। আর তাই বসন্ত প্রকৃতির মনোহর রূপও কবিমনে সাড়া জাগাতে পারে না। মূলত প্রিয়জন হারানোর বেদনায় মুহ্যমান কবি স্বাভাবিকভাবেই নিরাসক্ত, নিরাবেগ ও নীরব হয়ে পড়েন।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর