শেয়ারFacebookWhatsApp

কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন?

উদ্দীপক

'আজ তুমি নেই সাথে ভুলে থাকা ছলনাতে মনে মনে ভাবি শুধু তোমারি কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মরম ব্যথা।'

Sylhet · 2019

উত্তর

কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে আনমনা কবির বসন্তের প্রতি ঔদাসীন্যের দিকটিই উন্মোচিত হয়েছে। বসন্তের আগমনে সমগ্র প্রকৃতি যেন নবরূপ লাভ করে। বাহারি ফুল আর পাতায় সজ্জিত হয় বৃক্ষরাজি। স্বভাবতই কবিরাও বসন্ত-বন্দনায় মগ্ন হন। কিন্তু প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির পক্ষে বসন্তকে বরণ করা সম্ভব হয়ে ওঠেনি। বাহারি ফুলে সুসজ্জিত হওয়ার পরিবর্তে কবিমন শীতের রিক্ততাকেই অবলম্বন করেছে, যা আলোচ্য পত্তিটিতে কবি-ভক্তের প্রশ্নের মধ্য দিয়ে ফুটে উঠেছে।

উত্তর

অতীত স্মৃতিকে কেন্দ্র করে বিরহ-বেদনা প্রকাশের দিক থেকে উদ্দীপকের কবিতাংশে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। কবির সাহিত্যজীবনের প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুশোক কবিকে আচ্ছন্ন করে রেখেছে। শোকে মুহ্যমান কবির মনোজাগতিক অবস্থাই কবিতাটিতে বাণীরূপ লাভ করেছে । উদ্দীপকের কবিতাংশে স্মৃতিকাতরতার আবরণে প্রিয়জন হারানো অনিঃশেষ যাতনা প্রকাশিত হয়েছে। কিন্তু 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্বজন হারানোর মর্মবেদনা ছাড়াও প্রকৃতির সাথে মানবমনের সম্পর্কের দিকটি বিশেষ তাৎপর্যময় হয়ে উঠেছে। এ কবিতায় বিদায়ী শীতের রিক্ততাকে কেন্দ্র করে কবিমনের শোকানুভূতি রূপ লাভ করেছে। এছাড়াও কবিতাটিতে শোকানুভূতি যে স্বাভাবিক ব্যক্তিজীবনের ছন্দপতন ঘটাতে পারে— এ বিষয়টি মূর্ত হয়ে উঠেছে। আলোচ্য কবিতার এ সকল বিষয় উদ্দীপকের কবিতাংশে প্রকাশিত হয়নি। সেখানে কেবল আলোচ্য কবিতায় ফুটে ওঠা স্বজন হারানোর স্মৃতিকে কেন্দ্র করে বিরহ-বেদনার দিকটিই ফুটে উঠেছে। সে বিবেচনায় উদ্দীপকের কবিতাংশে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে।

উত্তর

“উদ্দীপকের কথকের হৃদয় বেদনা যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি I 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার ফলে জগৎ ও জীবনের প্রতি কবির নির্মম উদাসীনতার দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে। কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন । ফলে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন মনে হয়। উদ্দীপকের কবিতাংশে প্রিয়জন হারানো কবির বিরহ-বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয়জনের স্মৃতি কবিকে তাড়িয়ে বেড়ায়। এক মূহুর্তের জন্যও তিনি তাঁকে ভুলে থাকতে পারেন না। হৃদয়কোণে পুরোনো দিনের সেসব সুখস্মৃতি বারবার উঁকি দিয়ে যায়। উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা কবির মনোযাতনার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও একইভাবে উঠে এসেছে। সেখানেও স্বজন হারানোর ব্যথায় ভারাক্রান্ত কবির মনোবেদনার আখ্যান বিধৃত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিমন প্রিয়জনের শোকে কাতর। শত চেষ্টা করেও তিনি তাঁকে ভুলতে পারছেন না। চলে যাওয়া প্রিয়জনের ভাবনাই তাঁকে আবিষ্ট করে রাখে। আর তাই প্রকৃতিতে বসন্ত এলেও শীতের রিক্ততার অনুভূতি থেকে মুক্ত হতে পারছেন না তিনি। আলোচ্য কবিতায় প্রকাশিত বিরহ-বেদনার এ দিকটি উদ্দীপকের কবিতাংশেও একইভাবে ফুটে উঠেছে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কবিদ্বয় প্রিয়জনের অতীত স্মৃতিকে কেন্দ্র করেই এতটা কাতর হয়েছেন। আর বিরহ- বেদনার এই দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতা এবং উদ্দীপকের মূল বিষয়। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনেSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।