শেয়ারFacebookWhatsApp

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর: মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

উত্তর

মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে।

উত্তর

প্রিয়জন হারানোর বিষাদময় স্মৃতি ভুলতে না পারার কারণে কবি নীরব ভূমিকা পালন করেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনোজগৎ জুড়ে বিরাজ করছে শীতের রিক্ততা ও বিষণ্ণতার ছবি। প্রিয়জনের করুণ বিদায়ের ফলে কবিমনে যে বেদনার ছায়াপাত রেখে গেছে তা তিনি কিছুতেই ভুলতে পারেন না। কবির এই নীরবতার কারণটি যেন প্রকৃতির চিরাচরিত পরিস্থিতির মাঝেই খুঁজে পাওয়া যায়। মূলত প্রিয়জন হারানোর বেদনায় মুহ্যমান কবি স্বাভাবিকভাবেই নিরাসক্ত, নিরাবেগ ও নীরব হয়ে পড়েন।

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিমনের বিষণ্ণতা প্রকৃতি সংলগ্নতায় উপস্থাপিত হয়েছে। প্রকৃতির সঙ্গে মানব মনের ঘনিষ্ঠ সম্পর্কের দিক দিয়ে উদ্দীপকের বিষয়ের সাথে আলোচ্য কবিতার কবিমনের সাদৃশ্য বিদ্যমান। 'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য কবিমনের প্রত্যাশিত আনন্দের উৎস। আর প্রকৃতির সৌন্দর্য যে মানব মনের অফুরন্ত আনন্দের উৎস- এ সত্যের প্রকাশ ঘটেছে উদ্দীপকে। উদ্দীপকের মতো 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতেও মানবমনে প্রকৃতির প্রভাব পরিলক্ষিত হয়েছে। বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দ শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে-ছন্দে-সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু বসন্তের আবির্ভাবের আগেই কবির প্রিয়তম স্বামী কুহেলিকার অন্তরালে চলে যাওয়ায় ঋতুরাজ বসন্তের ঐশ্বর্য কবিকে আপ্লুত করতে পারেনি। ব্যক্তিজীবনের দুঃসহ বিষণ্ণতার কারণে বসন্ত-প্রকৃতির সৌন্দর্যে কবি উন্মাতাল হতে পারেন না; বরং রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়েন। অতএব বলা যায়, 'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে যথার্থ।

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের সৌন্দর্য প্রতিফলিত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের কথা বলা হয়েছে। ফাগুন মাস বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে। বসন্তে প্রকৃতি যেন নতুন সাজে নিজেকে সজ্জিত করে। চারদিকে গাছে গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে নতুনত্বের বার্তা নিয়ে। বাতাবি লেবু, ফুল ও আমের মুকুলের সুগন্ধে চারপাশ ভরে ওঠে। ঋতুরাজ বসন্ত পত্র-পুষ্প-মঞ্জরিতে যখন সজ্জিত হয় সমগ্র প্রকৃতিতে তখন বয়ে যায় আনন্দের হিল্লোল। বসন্তের মৃদু-মন্দ দখিনা বাতাসে মানুষের মন চঞ্চল হয়ে ওঠে। একইভাবে উদ্দীপকেও বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। উদ্দীপকে উল্লিখিত বসন্ত-প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য স্বাভাবিকভাবেই মানবমনে আনন্দের জোয়ার বয়ে আনে। বসন্তের সৌন্দর্য প্রকাশে উদ্দীপকে বলা হয়েছে- 'গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে।' 'তাহারেই পড়ে মনে' কবিতায় ঋতুরাজ বসন্তের সৌন্দর্য উপস্থাপিত হয়েছে। বসন্তের আগমনে বাতাবি লেবু ফুল ও আমের মুকুলের গন্ধে দখিনা বাতাস দিগ্বিদিক সুগন্ধে ভরে তোলে। প্রকৃতি সেজে ওঠে আপন সৌন্দর্যে। অতএব বলা যায়, 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনেChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।