উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব-চেতনার সাদৃশ্য-বৈসাদৃশ্য পর্যালোচনা কর।
উত্তর: আপনজনকে হারানোর বেদনার দিক থেকে উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার ভার-চেতনার সাদৃশ্য-বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার সহায়ক ও প্রধান উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর ঘটনার তাঁকে বিষণ্ণতায় আচ্ছন্ন করে রাখে। উদ্দীপকের সোনিয়ার জীবনেও অনুপ্রেরণাদানকারী স্বামীর মৃত্যুতে দুঃসহ বেদনা নেমে এসেছে। এ কারণে সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। চিকিৎসা সেবা কিংবা ব্যক্তিগত কোনো কাজেই আর তার মন বসে না। বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত কবি অনুপ্রেরণাদানকারী স্বামীর মৃত্যুতে নেমে আসা শূন্যতা, বিষণ্ণতার দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে উদ্দীপকের সোনিয়া আবারও বিয়ে করলেও 'তাহারেই পড়ে মনে' কবিতায় এমনটি দেখা যায় না। আবার কবিভক্তের সঙ্গে সংলাপে কবিমনের বেদনার রূপ প্রকৃতির সঙ্গে মেলানোর যে প্রয়াস সেটিও উদ্দীপকের সোনিয়ার মধ্যে নেই। ফলে এদিক থেকে তাদের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব-চেতনার সাদৃশ্য-বৈ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর