উদ্দীপকের জাহিন 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়? সাদৃশ্যের কারণ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের জাহিন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিভক্তের কথা স্মরণ করিয়ে দেয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি তাঁর প্রিয়জন হারানোর বেদনায় কাতর হওয়ায় প্রকৃতিতে বসন্ত এলেও সেদিকের প্রতি তিনি নিরাসক্ত। ফলে কবিভক্ত কবির এমন অস্বাভাবিক আচরণে ব্যথিত হয়ে এর কারণ জানার জন্য উদগ্রীব হয়ে পড়েন। ফলে কবির কাছে নানা জিজ্ঞাসা ব্যক্ত করেন। উদ্দীপকের মিজান তার মাকে হারিয়ে মন খারাপ করে থাকে। ফলে তার প্রিয় বন্ধু জাহিন তার ভালো লাগার বিষয় নৌকায় ঘুরতে যাওয়ার কথা বলে। সেখানে নির্মল প্রকৃতির নানা দিক সে মিজানের কাছে তুলে ধরে। মিজান নির্বাক হয়ে জাহিনের দিকে তাকিয়ে থাকে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে প্রকৃতির প্রতি উদাসীন হয়ে পড়েন। ফলে কবিভক্ত তাঁর পূর্বের ভালো লাগার বিভিন্ন দিক তুলে ধরে বন্দনা গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়ার কথা বলেন। প্রকৃতির সঙ্গে কবিকে যুক্ত করতে চান। কবি তাঁর প্রিয়জন হারানোর শোকে কাতর। তাই এখানে উদ্দীপকের জাহিন উক্ত কবিতার কবিভক্তের কথাই স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের জাহিন 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন চরিত্রের কথা স্মরণ করি…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর