"উদ্দীপকের মিজানের কথায় 'তাহারেই পড়ে মনে', কবিতার কবির মনোভাব ব্যক্ত হয়েছে।"- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের মিজানের কথায় 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনোভাব ব্যক্ত হয়েছে।"- উক্তিটি যথার্থ। কেননা তার কথায় আলোচ্য কবিতার শোকাচ্ছন্ন কবির, মনোভাবই ফুটে উঠেছে। তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। প্রিয় স্বামীর অকাল মৃত্যুতে কবি এতটাই শোকাচ্ছন্ন হয়ে পড়েন যে প্রকৃতি বসন্তে সুসজ্জিত হলেও সেদিকে তাঁর কোনো মনোযোগ নেই। কবিমন রিক্ততার হাহাকারে আচ্ছন্ন হয়ে আছে। স্বামী বিচ্ছেদে শোকাচ্ছন্ন হয়ে থাকার কারণে কবি প্রকৃতিতে বসন্ত এলেও বসন্তকে বন্দনা করে কোনো সাহিত্য রচনা করেননি। কবির ভক্তকূল কবির কাছে এর কারণ জানতে চায়। কবি তাদেরকে তাঁর শোকাচ্ছন্ন হৃদয়ে শীতের শুন্যতা বিরাজমান থাকার কথা বলেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির প্রিয়জন হারানোর বেদনার ছায়াপাত ঘটেছে। শীতের প্রভাবে প্রকৃতির শূন্যতা যেমন স্পষ্ট হয়ে ওঠে, কবির বেলায়ও তাই হয়েছে। প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর বিরহকাতর মনকে জাগাতে পারেনি। কবিতায় প্রতিফলিত কবির এই হৃদয় বেদনার সঙ্গে উদ্দীপকের মিজানের বেদনার মিল লক্ষ করা যায়। মিজানও তার মাকে হারিয়ে শোকাচ্ছন্ন হয়ে পড়ে। ফলে সে তার বন্ধু জাহিনের প্রস্তাবে সায় দিতে পারেনি। মায়ের মৃত্যু যেন তার সমস্ত ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মিজানের এমন মনোবেদনা আলোচ্য কবিতায় কবির মনোভাবকেই নির্দেশ করে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় 'কবি তাঁর অন্তর বেদনার কারণে বসন্ত প্রকৃতিকে অভ্যর্থনা জানাতে পারেন না। কারণ প্রিয়জন হারানোর স্মৃতি তাঁকে দুঃখভারাক্রান্ত করে রেখেছে। তাঁর হৃদয়ে - প্রকৃতির বসন্তের রূপবৈচিত্র্যের পরিবর্তে শীতের শূন্যতা বিরাজ করে। উদ্দীপকের মিজানের বেলায়ও অনুরূপ ঘটনা ঘটেছে। প্রিয় মায়ের মৃত্যুতে সে গভীর বেদনায় আচ্ছন্ন বলে কোনোকিছুতেই তার মন বসে না। এইসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"উদ্দীপকের মিজানের কথায় 'তাহারেই পড়ে মনে', কবিতার কবির মনোভাব ব্যক্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর