উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা— বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা। - মন্তব্যটি যথার্থ I • মানুষের জীবনে এমন কিছু বিশেষ ব্যক্তি থাকে যাকে কেন্দ্র করে সে তার স্বপ্নের বীজ বপন করে। স্বপ্ন দেখে ফুলে-ফলে পূর্ণ বৃক্ষরাজির অর্থাৎ সমৃদ্ধ ভবিষ্যতের। কিন্তু দুর্ঘটনাক্রমে সেই বিশেষ মানুষটি মৃত্যুবরণ করলে তার জীবনের স্বপ্নগুলো ভেঙে তছনছ হয়ে যাওয়ার উপক্রম হয়। কেননা প্রিয়জনের মৃত্যুর শোক মানুষ সহজে ভুলতে পারে না । • উদ্দীপরে রেবেকার বাবা তাকে নিয়ে স্বপ্ন দেখে। দরিদ্র কিশাচালক হয়েও মেয়েকে বড় ডাক্তার বানানোর জন্য পড়াশোনার খরচ চালাতে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। রেবেকাও বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে দিনরাত এক করে নিজেকে প্রস্তুত করতে থাকে। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে রেবেকার জীবন এলোমেলো হয়ে যায়। রেবেকা তার লক্ষ্য থেকে ছিটকে পড়ে। বাবার মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির জীবনেও ঠিক একই রকম ঘটনা ঘটতে দেখা যায়। কবিতায় কবির জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীকে অকালে হারিয়ে তার জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। ফলে কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনায় নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা । • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিকে প্রকৃতির পরিবর্তন সম্পর্কে উদাসীন হিসেবে দেখা যায়। প্রকৃতিতে শীতের রিক্ততা ভেদ করে ঋতুরাজ বসন্তের আগমন ঘটলেও কবি সেদিকে কোনো মনোযোগ দিতে পারছেন না। কেননা স্বামী হারানোর শোকে কাতর কবির অন্তর জুড়ে তখনও রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা বিরাজ করে । বাবাকে অকালে হারিয়ে উদ্দীপকের রেবেকার মধ্যেও একই ভাব লক্ষ করা যায়। তাই উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে নিঃসন্দেহে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা— বিশ্লে…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর