"উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কবিতার পূর্ণভাবের প্রকাশ না থাকায় "উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে"-মন্তব্যটি যথার্থ। 'তাহারেই পড়ে মনে' 'কবিতায় কবির প্রিয়জন হারানোর স্মৃতিকাতরতা ও শোকাচ্ছন্ন হৃদয়ের আর্তি প্রকাশ পেয়েছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে তা দোলা দেয় না, আনন্দ জাগায় না। কারণ প্রিয়জন হারানোর বেদনায় তাঁর মনে শীতের শূন্যতা বিরাজমান। ভক্তকুল কবির উদাসীনতা দেখে তাঁকে বসন্তবরণ করতে বলে। তিনি ভক্তদের অনুরোধও রক্ষা করতে পারেন না। কারণ তিনি স্বামী হারানোর শোকে মুহ্যমান। উদ্দীপকের কবিতাংশে কবির বেদনাহত হৃদয়ের পরিচয় পাওয়া যায়। সেখানে কবির মনে আর বাঁশিটা না বাজার কথা বলা হয়েছে। তাঁর মনে আনন্দহীন অবস্থা বিরাজমান। আঁকাবাঁকা সাদা পাখির ঝাঁক সেখানে ওড়ে না অর্থাৎ শান্তির ছোঁয়াও সেখানে নেই। নদীর জলের ঢেউগুলোও কবির কাছে নির্বাক। এটা যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ে শীতের শূন্যতা বিরাজের মতো। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবির ভক্তকুলের মধ্যে যে সংলাপ বিনিময় হয়েছে তা উদ্দীপকে প্রকাশ পায়নি। স্বামীর মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে থাকার কারণে কবি প্রকৃতিতে বসন্ত এলেও তাকে বন্দনা করে কোনো সাহিত্য রচনা করেননি। এ কারণে তাঁর ভক্তকুল উৎকণ্ঠিত হয়ে ওঠে। এ ধরনের অবস্থা ও নাটকীয় সংলাপ উদ্দীপকে প্রকাশ পায়নি। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবিভক্ত কথোপকথনের মধ্য দিয়ে ঘটনার বিস্তৃতি ঘটেছে এবং কবিহৃদয়ের নির্মম সত্য উদঘাটিত হয়েছে। এ বিষয়টিও উদ্দীপকে নেই। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে।”- মন…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর