"উদ্দীপকের ভাববস্তুতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি।"- এ মতামত সমর্থন কর কি? তোমার মতের সপক্ষে যুক্তি তুলে ধর।
উত্তর: • "উদ্দীপকের ভাববস্তুতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি"- মতামতটিকে আমি সমর্থন করি। • প্রিয়জনকে আঁকড়ে ধরেই মানুষ বেঁচে থাকে। আর সেই প্রিয়জনকে যদি হারাতে হয় তবে জীবনে নেমে আসে সীমাহীন কষ্ট ও যন্ত্রণা। • উদ্দীপকে সন্তানহারা পিতার দিক তুলে ধরা হয়েছে। তিনি দেয়ালে সন্তানের ছবি ঝুলিয়ে রাখেন। তার বাসায় আসা অতিথি ছবির ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তানের অকালমৃত্যুর কষ্টকর বর্ণনা দেন। প্রিয়জন হারানোর এই দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও ধরা পড়েছে। তবে কবিতায় কবির দুঃখের প্রসারতা অধিক। তাছাড়া কবিতায় মানবমনের পাশাপাশি প্রকৃতির বর্ণনাও সমান্তরাল হয়ে উঠেছে। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ছায়াপাত ঘটেছে। স্বামীর আকস্মিক মৃত্যু তার জীবনে দুঃসহ বিষণ্ণতা এনে দিয়েছে। তাই কবিমনের স্বাভাবিক বৈশিষ্ট্য ব্যাহত হয়েছে। বসন্ত প্রকৃতির সৌন্দর্য তার মনে শিহরন সৃষ্টি করেনি। এই কবিতায় প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে। প্রকৃতির বর্ণনা অসাধারণ রূপলাভ করেছে। কিন্তু উদ্দীপকে ছেলে হারানোর ফলে পিতার স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হওয়ার দিক প্রকাশ পায়নি। তাছাড়া মানবমনের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কও উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"উদ্দীপকের ভাববস্তুতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব পরিপূর্ণভাবে …
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর