উদ্দীপকের তামিম সাহেবের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের তামিম সাহেবের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে। শীতের সময় কবির প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা-পুরুষের আকস্মিক মৃত্যুতে তাঁরা মনে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত ফুটে উঠেছে এ কবিতায়। উদ্দীপকের ঘটনংশে দেখা যায় প্রকৃতিপ্রেমিক ও ভ্রমণবিলাসী তামিম সাহেব যেখানে সুযোগ পেলেই প্রকৃতির দর্শনে বের হয়ে পড়তেন সেখানে সড়ক দুর্ঘটনায় কন্যার মৃত্যুতে তিনি হয়ে পড়েছেন নির্বাক ও নিথর। প্রকৃতির সৌন্দর্য এখন আর তাকে আকর্ষণ করে না। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির ক্ষেত্রেও একই বিষয় লক্ষণীয়। প্রিয়জনকে হারানোর বেদনা ব্যক্তিমনকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে তিনি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাঁর কাছে সবকিছুই বিষাদময় হয়ে উঠেছে। উদ্দীপকের তামিম সাহেব ও কবিতার কবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তাই বলা যায়, উদ্দীপকের তামিম সাহেবের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের তামিম সাহেবের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কার সাদৃশ্য র…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর