উদ্দীপকের আরিবার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার করির মনোবেদনা কীভাবে সম্পর্কযুক্ত? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আরিবার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনোবেদনা প্রিয়জন হারানোর দিক থেকে সম্পর্কযুক্ত। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। আলোচ্য কবিতায় কবির সেই শোকানুভূতিই বিশেষভাবে ফুটে উঠেছে। উদ্দীপকের আরিবা নিসর্গ ভালোবাসে। গ্রামে বেড়াতে এলে নিসর্গ প্রকৃতির সংস্পর্শে সে কবিতাও লেখে। কিন্তু কিছুকাল পূর্বে মায়ের মৃত্যু তার মনে গভীর রেখাপাত করে। শোকানুভূতির তীব্রতার কারণে আজ গ্রামে এসে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েও চিরচেনা প্রকৃতি যেন তার কাছে অচেনা ঠেকে। একইভাবে, 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও প্রিয়তম স্বামীর মৃত্যুতে কবি শোকে মুহ্যমান। এ ঘটনা তাঁর জীবনে এতটা গভীরভাবে রেখাপাত করেছে যে, বসন্তের আগমনও. তাঁর মনে সেভাবে সাড়া জাগাতে পারছে না। এ দিক থেকে উদ্দীপকের আরিবা আলোচ্য কবিতার কবির মনোবেদনার সাথে সম্পর্কযুক্ত।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের আরিবার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার করির মনোবেদনা কীভাবে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর