শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার যে ঋতুকে স্মরণ করিয়ে দেয় তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে স্মরণ করিয়ে দেয়। প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। স্বজন হারানোর শোকস্মৃতি মানুষকে তাড়িয়ে বেড়ায়। ফলে প্রকৃতি কিংবা পরিবেশের সৌন্দর্য তার মনে কোনো আনন্দ জাগাতে পারে না। উদ্দীপকের কবিতাংশের পিতা তার ছোট ছেলের মৃত্যুর বেদনাবিধুর স্মৃতির কথা বলছেন। সেই ছেলে তাদের গ্রামের পুকুরে এক কাক- ডাকা গ্রীষ্মের দুপুরে ডুবে মারা গেছে। তাই গ্রীষ্মকাল নিশ্চিতভাবেই সেই পিতার কাছে বেদনার। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মধ্যেও প্রিয়জন হারানোর বেদনা স্পষ্টভাবেই দেখা দিয়েছে। প্রকৃতিতে বসন্ত ঋতু তার সৌন্দর্য নিয়ে উপস্থিত হলেও কবির হৃদয়ে শীতের শূন্যতা বিরাজ করছে। শীতকালে যেমন প্রকৃতি রিক্ততার রূপ ধারণ করে, প্রিয়জনকে হারিয়ে কবির মনজুড়েও শীতের রিক্ততাই বিরাজ করছে। ফলে প্রকৃতিতে বসন্ত এলেও শীতের করুণ বিদায়কে তিনি ভুলতে পারছেন না। এভাবে উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে স্মরণ করিয়ে দেয়।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার যে ঋতুকে স্মরণ করিয়ে দেয় ত…

উদ্দীপক

এ আমার ছোট ছেলে, যে নেই এখন পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।

Mymensingh · 2024

উত্তর

পুষ্পারতি হলো ফুলের বন্দনা বা নিবেদন।

উত্তর

কবিভক্ত কবির উদাসীনতা নিয়ে প্রশ্ন করেছেন প্রকৃতিতে বসন্তের আগমন সত্ত্বেও কবি তাকে বরণ করে না নেওয়ার জন্য। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি তাঁর প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর। এ কারণে প্রকৃতিতে বসন্ত আগমনে কবি উচ্ছ্বসিত নন। বসন্তকে বরণ করে নেওয়ার জন্য তিনি বন্দনা-গীত রচনা করছেন না। কবিভক্তের মতে এই বসন্তকে বরণ করতে না পারায় বসন্তের আবেদন যেন গুরুত্ব হারিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এসব কারণেই কবিভক্ত কবির এই উদাসীনতা নিয়ে অনুযোগ করেছেন।

উত্তর

উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে স্মরণ করিয়ে দেয়। প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। স্বজন হারানোর শোকস্মৃতি মানুষকে তাড়িয়ে বেড়ায়। ফলে প্রকৃতি কিংবা পরিবেশের সৌন্দর্য তার মনে কোনো আনন্দ জাগাতে পারে না। উদ্দীপকের কবিতাংশের পিতা তার ছোট ছেলের মৃত্যুর বেদনাবিধুর স্মৃতির কথা বলছেন। সেই ছেলে তাদের গ্রামের পুকুরে এক কাক- ডাকা গ্রীষ্মের দুপুরে ডুবে মারা গেছে। তাই গ্রীষ্মকাল নিশ্চিতভাবেই সেই পিতার কাছে বেদনার। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মধ্যেও প্রিয়জন হারানোর বেদনা স্পষ্টভাবেই দেখা দিয়েছে। প্রকৃতিতে বসন্ত ঋতু তার সৌন্দর্য নিয়ে উপস্থিত হলেও কবির হৃদয়ে শীতের শূন্যতা বিরাজ করছে। শীতকালে যেমন প্রকৃতি রিক্ততার রূপ ধারণ করে, প্রিয়জনকে হারিয়ে কবির মনজুড়েও শীতের রিক্ততাই বিরাজ করছে। ফলে প্রকৃতিতে বসন্ত এলেও শীতের করুণ বিদায়কে তিনি ভুলতে পারছেন না। এভাবে উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে স্মরণ করিয়ে দেয়।

উত্তর

"উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা।"- উক্তিটি যথার্থ। প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখভারাক্রান্ত করে ফেলে। প্রিয় মানুষের বিয়োগব্যথা মানুষকে চারপাশের জীবন ও জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কারণ শোকাচ্ছন্ন হৃদয়ে জগতের কোনো সৌন্দর্য, কোনো আনন্দই রেখাপাত করে না। উদ্দীপকের কবিতাংশে এক পিতার ব্যক্তিজীবনের শোকাবহ ঘটনার ছায়াপাত ঘটেছে। সেই পিতা তার ছোট ছেলের মৃত্যুর ঘটনাটি করুণ স্বরে বর্ণনা করেছেন। তার এই ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত আমরা 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনেও দেখি। সেখানে কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর। তবে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা। উদ্দীপকে কেবল পিতা তার ছেলের মৃত্যুর ঘটনাটি সহজভাবে বর্ণনা করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে তা রেখাপাত করেনি। কারণ তিনি প্রিয় স্বামীর মৃত্যুশোকে আনমনা ও কাতর, যা উদ্দীপকের অনুষঙ্গ থেকে ভিন্ন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতি ও মানবমনের অভিব্যক্তি লক্ষ করা যায়। প্রিয়জন হারানোর বেদনাকে প্রকাশ করার জন্য কবি নিজের মনের অবস্থাকে শীতের রিক্ততার সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি প্রকৃতির আরও অনেক অনুষঙ্গ ব্যবহার করেছেন যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।