"উদ্দীপক দুটি যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলকথা" মন্তব্যটি উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতা অবস্থানে বিচার কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রকাশ এবং দ্বিতীয় অংশে প্রিয়জনের চলে যাওয়ার পর সেই প্রেমের মহোগ্রস্থতা কাটিয়ে ওঠার কথা বর্ণনা করা হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন এবং তাতে কবির সাড়া না দেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ধরেছে, দখিনা বাতাসে মাধবী কুঁড়ির গন্ধ ভেসে আসছে। কিন্তু কবি বসন্ত এলেও মন জুড়ে প্রিয়জন হারানোর বেদনা ও শূন্যতাকে কে আপন করে নিয়েছেন। তিনি কিছুতেই প্রিয় প্রিয়জনকে ভুলতে পারেন না। তাই আগমনী বসন্ত তার মনে কোন সাড়া জাগাতে পারেনি। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন। উদ্দীপকের (i) নং অংশে অনুরূপ প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণনা আছে। এইখানে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করা হয়েছে যেমনটি তাহারেই মনে পড়ে কবিতায় বসন্তের আগমনের উপলক্ষে প্রকৃতির বর্ণনা দেয়া হয়েছে। উদ্দীপকের (ii) নং এ অতীত দিনের স্মৃতি ভুলতে না পারার বিরহকাতরতা প্রকাশ পেয়েছে। প্রিয়জন কথা দিয়ে কথা না রেখে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে ছেড়ে চলে গেছে। ভালোবাসা সমৃদ্ধ একটি সম্পর্ক পরিণত হয়েছে স্মৃতিকাতরতায়। এ অবস্থাটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মধ্যে দেখা যায় না। কারণ তিনি প্রিয়জনকে হারিয়ে তাঁর শোকে উদাসীন। বসন্তের আগমন বার্তা কবিভক্তদের জাগিয়ে তুলেছে। তাই তারা কবির কাছে বসন্ত বন্দনা গীত প্রত্যাশা করছে। উদ্দীপকে প্রেমে পড়া এবং প্রেমে ছলনার কারণে বিরহের কথা বলা হলেও 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির প্রিয়জনের প্রতি তীব্র ভালবাসা এবং প্রিয়জনের মৃত্যু পরবর্তী শোকাতুর হৃদয়ের ভাবনাহীন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। তাই "উদ্দীপক দুটি যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলকথা" - মন্তব্যটি যথার্থ নয়।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"উদ্দীপক দুটি যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলকথা" মন্তব্যটি উদ্দী…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর