উদ্দীপকের বিষয়ভাবনা 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর সাদৃশ্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের ভাবনার মধ্যে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তু হচ্ছে কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী অর্থাৎ শোক। উদ্দীপকে ছেলের মৃত্যুর বেদনা বা শোক দেখানো হয়েছে এবং কবিতায় স্বামীর মৃত্যুর শোক দেখানো হয়েছে। কবি সুফিয়া কামাল তার কবিতায় ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটিয়েছে। এই নিয়ে সে খুবই কাতর হয়ে পড়েছে। কারণ সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহ দাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুর সংবাদে কবির জীবন জুড়ে প্রচন্ড বেদনা নেমে আসে। অন্যদিকে উদ্দীপকে ছেলের মৃত্যুর খবরে লেখক কাতর হয়ে পড়েছেন। সে তার ছেলের জন্য আকুল বেদনায় পড়ে। এখনও তার ছেলের মৃত্যুর জন্য বেদনার দিন কাটায়। এখানে দেখা যায়, উদ্দীপক এবং কবিতায় উভয় স্থানে মৃত্যুর বেদনায় কাতর দিকটি ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের বিষয়ভাবনা 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর সাদৃশ্য বর্ণ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর