'তাহারেই পড়ে মনে' কবিতার সাথে উদ্দীপকের বাবার অনুভূতির বৈসাদৃশ্য আলোচনা কর ।
উত্তর: “তাহারেই পড়ে মনে' কবিতার সাথে উদ্দীপকের বাবার অনুভুতির সূক্ষ্ম বৈসাদৃশ্য আছে— মন্তব্যটি যথার্থ । • সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়েই মানুষের জীবন। জীবনে চলার পথে মানুষ সুখের স্মৃতি ভুলে গেলেও দুঃখের স্মৃতি ভুলতে পারে না। প্রিয়জন হারানোর বেদনাহত মনকে কেউ জাগাতে পারে না। ব্যক্তি তার জীবনে বেদনার স্মৃতি আমৃত্যু বয়ে বেড়ায় । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি প্রিয়জনকে হারানোর শোকস্মৃতিতে ভারাক্রান্ত । তিনি গভীরভাবে বেদনাহত বলে প্রকৃতিতে বসন্তের আগমনকে সাদরে গ্রহণ করতে পারেনি। তাঁর মনে কোনো আনন্দ নেই বলে বসন্তের ঘনঘটা তাঁকে জাগায় না। কবির প্রিয়জন হারানোর ছায়াপাত ঘটেছে। উদ্দীপকে পিতা তার ছেলেকে হারিয়ে শোকাহত । বারবার ছেলের ছবির দিকে তাকায় এবং ছেলে হারানোর ক্ষত নিয়ে তাকে বেঁচে থাকতে হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি এতটাই ভারাক্রান্ত যে কবিভক্ত তাকে আবদার অনুযোগ করা সত্ত্বেও তিনি বসন্তকে বরণ করে নেন না। উদ্দীপকে স্পষ্টত দেখতে পাই অতিথি বিদায় নিলে আবারো দাঁড়াই, অর্থাৎ পিতা আবার তার দৈনন্দিন জীবনে কাজ শুরু করে। এভাবে উদ্দীপক এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার অনুভূতির বৈসাদৃশ্য বিদ্যমান— মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
'তাহারেই পড়ে মনে' কবিতার সাথে উদ্দীপকের বাবার অনুভূতির বৈসাদৃশ্য আ…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর