তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তুর সঙ্গে উদ্দীপকের কবিতাংশটির তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপক এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তু হলো প্রিয়জন হারানোর হৃদয় বেদনা— মন্তব্যটি যথার্থ । • প্রিয়জন কাছে না থাকার বেদনা অত্যন্ত করুণ ও মর্মান্তিক। মানুষ সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সার্বক্ষণিক সঙ্গীর হারিয়ে যাওয়ার সহ্য করতে পারে না। যাপিত জীবনে নানা কাজের অবসরে প্রিয়জনের কথা মনে পড়ে। প্রিয়জন হারিয়ে জীবন বিষণ্ণ হয়ে পড়ে। • উদ্দীপকের বাবা তার ছেলের অনুপস্থিতির জন্য বিরহকাতর। ছেলেকে পাওয়া না পাওয়ার সঙ্গে এক অজানা অচেনা বেদনার সুর বাবাকে আচ্ছন্ন করে রাখে। এই বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির বিরহকাতরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাদের উভয়ের মধ্যে প্রিয়জন হারানোর বেদনা দিক এক ও অভিন্ন। উদ্দীপক এবং 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মতো ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত শোক ও দুঃখবোধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে কবি প্রিয় স্বামী হারানোতে গভীরভাবে শোকাহত ও বেদনাচ্ছন্ন। কবির এই ব্যক্তি বেদনাবোধ উদ্দীপকের বাবার বেদনাবোধের স্বঙ্গে সম্পৃক্ত। কবিতায় প্রকৃতির প্রসঙ্গ বাদ দিলে উদ্দীপকের কথকের জীবন বোধের সঙ্গে এবং তার বিরহকাতরতার সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার জীবনবোধ অভিন্ন। এসব দিক বিচারে বলা যায় উদ্দীপকের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তুর মিল রয়েছে। মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তুর সঙ্গে উদ্দীপকের কবিতাংশটির তুল…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর