শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তার ঐক্য নির্ণয় কর।

উত্তর: উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তার মধ্যে প্রিয়জন হারানোর বেদনায় কাতর হওয়ার দিক দিয়ে ঐক্য দেখা যায়। প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। মানুষের জীবনে প্রিয়জনের স্মৃতি অমলিন থাকে। স্বজন হারানোর শোকস্মৃতি মানুষকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। প্রকৃতি, পরিবেশ, মানুষের জীবনধারা বদলে গেলেও সেই স্মৃতি বদলায় না। উদ্দীপকে প্রাণবন্ত ঈশিতা চারদিকে কোলাহলমুখর, আনন্দঘন পরিবেশ বিরাজ করলেও সে যেন প্রাণহীন, ছন্দহীন, গম্ভীর ও বিষণ্ণ। তিন বছর আগে হারানো মায়ের স্মৃতি আজও তার মনকে বেদনাচ্ছন্ন করে রেখেছে। তাই উৎসবের দিনের রূপময় প্রকৃতি ও উৎসব প্রাঙ্গণের বর্ণিল সাজ কোনো কিছুই তার মনকে আকৃষ্ট করতে পারছে না। অন্যদিকে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি শীত ঋতুতে প্রাণাধিক প্রিয় স্বামী হারানোর শোকও ভুলতে পারছেন না। এ জন্য প্রকৃতিতে বসন্ত তার সব সৌন্দর্য নিয়ে হাজির হলেও কবির সেদিকে খেয়াল নেই। উদাসীন কবি বসন্তকে বরণ করতে কোনো বন্দনাগীতি রচনা করছেন না। কবিও প্রিয়জন হারিয়ে বেদনাহত। এদিক দিয়ে উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তা অভিন্ন।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তার ঐক্য নির্ণয় কর।

উদ্দীপক

ঈশিতা বাংলা বিভাগের উচ্ছল প্রাণবন্ত মেয়ে। আড্ডার আসরকে সে মাতিয়ে রাখে। বাংলা বিভাগ প্রতিবারের মতো এবারও বসন্ত উৎসব পালনের উদ্যোগ নিয়েছে। ঈশিতা বরাবরই এই ধরনের আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে। উৎসবের দিন রূপময় প্রকৃতির নান্দনিকতা ও উৎসব প্রাঙ্গণের বর্ণিল বিন্যাস একাকার হয়ে অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অথচ এই কোলাহলমুখর আনন্দঘন পরিবেশে প্রাণবন্ত ঈশিতা যেন প্রাণহীন, ছন্দহীন, গম্ভীর ও বিষণ্ণ। জানা গেল, তিন বছর আগে হারানো মায়ের স্মৃতিই আজ তার অন্তরকে বেদনাচ্ছন্ন করে রেখেছে।

Dhaka · 2024

উত্তর

গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' সংলাপনির্ভর কবিতা।

উত্তর

"পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?”- কবিতাংশে কবি তাঁর ভক্তকে বসন্ত প্রকৃতি সম্পর্কে প্রশ্ন করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির কাছে কবিভক্তের প্রত্যাশ্যা ছিল তিনি তাঁর বন্দনা গানের সাহায্যে বসন্তকে বরণ করে নেবেন। কিন্তু প্রকৃতিতে বসন্ত এলেও বিরহকাতর কবি এসবের কিছুই লক্ষ করেননি। কবিমন আচ্ছন্ন হয়ে আছে প্রিয়জন হারানোর বেদনায়। কবিভক্ত তখন কবিকে অনুযোগ করেন যে, কবি বসন্তকে বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে। বসন্তের আগমন বৃথা মনে হচ্ছে। তাই ভক্তের অনুযোগের জবাবে কবি উলটো প্রশ্ন করে জানতে চেয়েছেন যে, "ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল কি ফোটেনি?' অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য তো গাছে গাছে ফুল ফুটেছে।

উত্তর

উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তার মধ্যে প্রিয়জন হারানোর বেদনায় কাতর হওয়ার দিক দিয়ে ঐক্য দেখা যায়। প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। মানুষের জীবনে প্রিয়জনের স্মৃতি অমলিন থাকে। স্বজন হারানোর শোকস্মৃতি মানুষকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। প্রকৃতি, পরিবেশ, মানুষের জীবনধারা বদলে গেলেও সেই স্মৃতি বদলায় না। উদ্দীপকে প্রাণবন্ত ঈশিতা চারদিকে কোলাহলমুখর, আনন্দঘন পরিবেশ বিরাজ করলেও সে যেন প্রাণহীন, ছন্দহীন, গম্ভীর ও বিষণ্ণ। তিন বছর আগে হারানো মায়ের স্মৃতি আজও তার মনকে বেদনাচ্ছন্ন করে রেখেছে। তাই উৎসবের দিনের রূপময় প্রকৃতি ও উৎসব প্রাঙ্গণের বর্ণিল সাজ কোনো কিছুই তার মনকে আকৃষ্ট করতে পারছে না। অন্যদিকে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি শীত ঋতুতে প্রাণাধিক প্রিয় স্বামী হারানোর শোকও ভুলতে পারছেন না। এ জন্য প্রকৃতিতে বসন্ত তার সব সৌন্দর্য নিয়ে হাজির হলেও কবির সেদিকে খেয়াল নেই। উদাসীন কবি বসন্তকে বরণ করতে কোনো বন্দনাগীতি রচনা করছেন না। কবিও প্রিয়জন হারিয়ে বেদনাহত। এদিক দিয়ে উদ্দীপকের ঈশিতা ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবিসত্তা অভিন্ন।

উত্তর

"উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় একই জীবন- সত্যের পরিচয় উদ্ঘাটিত হয়েছে"- মন্তব্যটি যথার্থ। প্রিয়জন হারানোর বেদনা মানুষকে দুঃখভারাক্রান্ত করে। প্রিয়জন হারানোর এই দুঃখবোধ ব্যক্তিকে চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে। যে কারণে প্রকৃতির পরিবর্তনও তার হৃদয়ে প্রভাব ফেলতে বা আনন্দ দিতে পারে না। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। প্রিয়জন হারানোর বিরহে কবির মন দুঃখভারাক্রান্ত। তাঁর জীবনে নেমে আসে বিশাল শূন্যতা। এ কারণে প্রকৃতিতে বসন্ত এলেও কবির অন্তরজুড়ে শীতের রিক্ততা বিরাজ করে। প্রকৃতির সব আনন্দ-সৌন্দর্য তাঁর কাছে হয়ে পড়ে মূল্যহীন। কবির এই মনোবেদনার সঙ্গে উদ্দীপকের ঈশিতার প্রিয় মাকে হারানোর বেদনাবোধ একই জীবন-সত্যের পরিচয়ে উদ্ঘাটিত। উদ্দীপকের ঈশিতা বাংলা বিভাগের উচ্ছল প্রাণবন্ত মেয়ে। সে আড্ডার আসর মাতিয়ে রাখতে অত্যন্ত প্রাণবন্ত। কিন্তু প্রাণোচ্ছল ঈশিতাও বাংলা বিভাগের বসন্তবরণ উৎসবের আয়োজনে মায়ের শোকস্মৃতিতে কাতর। মায়ের মৃত্যুর তিন বছর পার হলেও ঈশিতা কেমন প্রাণহীন, ছন্দহীন ও গম্ভীর। কোনো আনন্দই তাকে আর প্রাণবন্ত-প্রাণোচ্ছল করতে পারে না। এভাবেই উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় একই জীবন সত্যের পরিচয় উদঘাটিত হয়েছে।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।