"উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় একই জীবন-সত্যের পরিচয় উদ্ঘাটিত হয়েছে"- বিচার কর।
উত্তর: "উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় একই জীবন- সত্যের পরিচয় উদ্ঘাটিত হয়েছে"- মন্তব্যটি যথার্থ। প্রিয়জন হারানোর বেদনা মানুষকে দুঃখভারাক্রান্ত করে। প্রিয়জন হারানোর এই দুঃখবোধ ব্যক্তিকে চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে। যে কারণে প্রকৃতির পরিবর্তনও তার হৃদয়ে প্রভাব ফেলতে বা আনন্দ দিতে পারে না। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। প্রিয়জন হারানোর বিরহে কবির মন দুঃখভারাক্রান্ত। তাঁর জীবনে নেমে আসে বিশাল শূন্যতা। এ কারণে প্রকৃতিতে বসন্ত এলেও কবির অন্তরজুড়ে শীতের রিক্ততা বিরাজ করে। প্রকৃতির সব আনন্দ-সৌন্দর্য তাঁর কাছে হয়ে পড়ে মূল্যহীন। কবির এই মনোবেদনার সঙ্গে উদ্দীপকের ঈশিতার প্রিয় মাকে হারানোর বেদনাবোধ একই জীবন-সত্যের পরিচয়ে উদ্ঘাটিত। উদ্দীপকের ঈশিতা বাংলা বিভাগের উচ্ছল প্রাণবন্ত মেয়ে। সে আড্ডার আসর মাতিয়ে রাখতে অত্যন্ত প্রাণবন্ত। কিন্তু প্রাণোচ্ছল ঈশিতাও বাংলা বিভাগের বসন্তবরণ উৎসবের আয়োজনে মায়ের শোকস্মৃতিতে কাতর। মায়ের মৃত্যুর তিন বছর পার হলেও ঈশিতা কেমন প্রাণহীন, ছন্দহীন ও গম্ভীর। কোনো আনন্দই তাকে আর প্রাণবন্ত-প্রাণোচ্ছল করতে পারে না। এভাবেই উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় একই জীবন সত্যের পরিচয় উদঘাটিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় একই জীবন-সত্যের পরিচয় উদ্ঘাটিত …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর