উদ্দীপকের বীথি 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? ব্যাখা কর।
উত্তর: • উদ্দীপকের বীথি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির প্রতিনিধিত্ব করছে। • শোকানুভূতির তীব্রতা মানুষের মনকে স্পর্শ করলে এ অবস্থা থেকে মানুষ সহজে বেরিয়ে আসতে পারে না। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। বিশেষ করে প্রিয়জনের মৃত্যু মানুষের জীবনের গতি-প্রকৃতিকেই পালটে দিতে পারে। • উদ্দীপকের যমজ দুই বোন সাথী ও বীথি কক্সবাজারে বেড়াতে গেলে সমুদ্রের তীব্র ঢেউয়ে ভেসে গিয়ে সাথীর মৃত্যু হয়। সংগত কারণেই এ ঘটনা বীথির মনে গভীর রেখাপাত করে। ফলে জন্মদিনে ফুলের তোড়া উপহার পেয়েও তার সাথীর কথা মনে পড়ে। একইভাবে 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও প্রিয়তম স্বামীর মৃত্যুতে কবি শোকে মোহ্যমান। এ ঘটনা তাঁর জীবনে এতটা গভীরভাবে রেখাপাত করেছে যে, বসন্তের আগমনও তাঁর মনে সেভাবে সাড়া জাগাতে পারছে না। অর্থাৎ শোকানুভূতির দিক থেকে উদ্দীপকের বীথি আলোচ্য কবিতার কবির প্রতিনিধিত্ব করছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের বীথি 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব ক…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর