'প্রিয়জনের বিয়োগব্যথার কাছে গভীরতম আনন্দও ম্লান হয়ে যায়।'- উক্তিটির সত্যাসত্য বিচার কর।
উত্তর: • 'প্রিয়জনের বিয়োগব্যথার কাছে গভীরতম আনন্দও ম্লান হয়ে যায়।'- উক্তিটি যথাযথ বলেই আমি মনে করি। • প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখ ভারাক্রান্ত করে তোলে। শোকের তীব্রতা অনেক সময় ব্যক্তিকে তার চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে তার জীবনে নেমে আসে বিষণ্ণতা। এমতাবস্থায় কোনো সৌন্দর্য বা আনন্দ অনুষঙ্গই ব্যক্তিমনে সাড়া জাগাতে পারে না। • উদ্দীপকে সাথী ও বীথি নামের যমজ দুই বোনের কথা বলা হয়েছে। একবার তারা কক্সবাজার বেড়াতে গেলে সমুদ্রের তীব্র ঢেউয়ে সাথী ভেসে যায় এবং তার মৃত্যু হয়। সংগত কারণেই এ ঘটনা বীথির মনে গভীর শোকানুভূতির জন্ম দেয়। সে কোনোভাবেই এ ঘটনা ভুলতে পারে না। এ কারণে জন্মদিনে বান্ধবী তাকে ফুলের তোড়া উপহার দিলে সে সাথীর কথা মনে করে কষ্ট পায়। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির দিকটি প্রতিফলিত হয়েছে। বস্তুত কবির সাহিত্য সাধনার প্রধান উৎসাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন। সংগত কারণেই তাঁর অকাল প্রয়াণে কবি শোকে মোহ্যমান হয়ে পড়েন। এ ঘটনা তাঁকে এতটাই প্রভাবিত করে যে, চারপাশের জগৎ থেকেই যেন তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফলে বসন্তের আগমনও তাঁর মনে রেখাপাত করে না। প্রিয়জনের জন্য এমন শোকানুভূতির চিত্র আলোচ্য উদ্দীপকের বীথির ক্ষেত্রেও একইভাবে পরিলক্ষিত হয়। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
'প্রিয়জনের বিয়োগব্যথার কাছে গভীরতম আনন্দও ম্লান হয়ে যায়।'- উক্তিটির…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর