শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শহিদ পরিবারের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার মিল কোথায়? ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকের শহিদ পরিবারের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির বিষাদময় রিক্ততার দিকটির মিল রয়েছে। • জগতে চলার পথে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলি। তবে কিছু কিছু মানুষের বিয়োগ আমাদের এত বেশি কষ্ট দেয় যে কোনোভাবেই তাকে ভোলা যায় না। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের বেদনা ভরাতুর রিক্ততা বর্ণিত হয়েছে। সাধারণভাবেই বসন্তের অপরূপ সৌন্দর্য কবিমনে আনন্দের শিহরন জাগায়; কিন্তু আলোচ্য কবিতার কবির ক্ষেত্রে দেখা যায়, প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে ছেয়ে আছে শীতের রিক্ততা। কারণ তিনি প্রিয়জনকে হারিয়েছেন। সেই হারানোর শোক এত প্রচণ্ড যে প্রকৃতির রূপ-রস-গন্ধ কবিমনে কোনো আলোড়নই তৈরি করে না। অনুরূপ বিষয় দেখা যায় উদ্দীপকের ২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের মধ্যে। শহিদদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানগুলো তাদের কাছে প্রাণহীন, ছন্দহীন, রংহীন ও বিষণ্ণ। কারণ তাদের হৃদয়ও কবির মতো স্বজন হারানোর বেদনায় ভারাতুর। এভাবেই উদ্দীপকের শহিদ পরিবারের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বিষাদময় রিক্ততার দিকটির মিল রয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের শহিদ পরিবারের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার মিল কোথায়? ব্…

উদ্দীপক

২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদ হয়েছেন অসংখ্য ছাত্র-জনতা। অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে শহিদদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলোতে শহিদ পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ এ অনুষ্ঠানগুলো নিয়ে তাদের মধ্যে কোনো ভাবনা, উত্তেজনা বা উচ্ছ্বাস নেই। এই অনুষ্ঠানগুলো তাদের কাছে প্রাণহীন, ছন্দহীন, রংহীন ও বিষণ্ণ। কারণ যাদের নিয়ে এই আয়োজন সেই প্রিয় মানুষগুলো আজ তাদের মধ্যে নেই।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

• কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন।

উত্তর

• 'তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।'-এ পঙক্তিটিতে কবি বোঝাতে চেয়েছেন, তিনি তার প্রিয়জনকে কিছুতেই ভুলতে পারছেন না। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিহৃদয়ের রিক্ততার সুর ধ্বনিত হয়েছে। তিনি প্রিয়জন হারানোর শোককে কিছুতেই ভুলতে পারছেন না। তাইতো বসন্তের আগমনে প্রকৃতি অপরূপ রূপে সাজলেও তার মন জুড়ে শীতের রিক্ততার ছবি। কবি সেই ছবি কিছুতেই স্মৃতি থেকে মুছে ফেলতে পারছেন না। মূলত কবির হৃদয়ে যে শূন্যতা, প্রশ্নোক্ত চরণের মাধ্যমে সেটিই বোঝানো হয়েছে।

উত্তর

• উদ্দীপকের শহিদ পরিবারের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির বিষাদময় রিক্ততার দিকটির মিল রয়েছে। • জগতে চলার পথে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলি। তবে কিছু কিছু মানুষের বিয়োগ আমাদের এত বেশি কষ্ট দেয় যে কোনোভাবেই তাকে ভোলা যায় না। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের বেদনা ভরাতুর রিক্ততা বর্ণিত হয়েছে। সাধারণভাবেই বসন্তের অপরূপ সৌন্দর্য কবিমনে আনন্দের শিহরন জাগায়; কিন্তু আলোচ্য কবিতার কবির ক্ষেত্রে দেখা যায়, প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে ছেয়ে আছে শীতের রিক্ততা। কারণ তিনি প্রিয়জনকে হারিয়েছেন। সেই হারানোর শোক এত প্রচণ্ড যে প্রকৃতির রূপ-রস-গন্ধ কবিমনে কোনো আলোড়নই তৈরি করে না। অনুরূপ বিষয় দেখা যায় উদ্দীপকের ২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের মধ্যে। শহিদদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানগুলো তাদের কাছে প্রাণহীন, ছন্দহীন, রংহীন ও বিষণ্ণ। কারণ তাদের হৃদয়ও কবির মতো স্বজন হারানোর বেদনায় ভারাতুর। এভাবেই উদ্দীপকের শহিদ পরিবারের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির বিষাদময় রিক্ততার দিকটির মিল রয়েছে।

উত্তর

• হ্যাঁ, আমি মনে করি যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা। • পৃথিবীতে 'সবাই মায়ার বাঁধনে আবদ্ধ। স্বজন হারানোর বেদনা সত্যিই কষ্টের। তবে কেউ কেউ আছে যাদের হারানোর কষ্ট কখনই ভোলা যায় না। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও। উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তরজুড়ে থাকে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবির মতো এমন হাহাকার উদ্দীপকের শহিদ পরিবারের মধ্যেও দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, ২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদ হয়েছেন অসংখ্য ছাত্র-জনতা। অভ্যুত্থান-পরবর্তী সময়ে শহিদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। কিন্তু এগুলো শহিদ পরিবারের কাছে রিক্ত-শূন্য মনে হয়। কারণ তাদের হৃদয়ে যে প্রিয়জনের শোক তা তারা কিছুতেই ভুলতে পারছে না। • 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হাহাকার বসন্তের রূপ-রসে দূর হচ্ছে না। আবার উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট কোনো আয়োজনেই লাঘব হচ্ছে না। উভয়ই বেদনা-ভারাতুর। তাই বলা যায়, উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হয়ে আছেন। পহেলা বৈশাখের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কীসের মিল রয়েছে?

  • শীত
  • বসন্ত
  • কবি-ভক্ত
  • কবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-

  • মায়াবী দৃষ্টি
  • কোমল নেত্র
  • অশ্রুসিক্ত নয়ন
  • উৎসুক চাহনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?

  • পুত্রের মৃত্যুতে
  • স্বামীর মৃত্যুতে
  • ভাইয়ের মৃত্যুতে
  • জননীর মৃত্যুতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?

  • প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
  • ঋতুবৈচিত্র্যের তুলনা
  • অতীত স্মৃতি ও উদাসীনতা
  • নাটকীয়তা ও সংলাপরীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?

  • প্রিয়জনের মৃত্যুশোক
  • মানসিক ভারসাম্যহীনতা
  • প্রিয়জনের প্রতি অভিমান
  • সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?

  • শীতের সৌন্দর্য ভুলতে পারছেন না বলে
  • শীতের রিক্ততা ভুলতে পারছেন না বলে
  • মাধবীর গন্ধ ভুলতে পারছেন না বলে
  • দখিনা সমীর ভুলতে পারছেন না বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অভাবনীয়। উদ্দীপকের আরজ আলী মাতুব্বরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকের সাদৃশ্য রয়েছে?

  • সুফিয়া কামাল
  • আহসান হাবীব
  • শামসুর রাহমান
  • গী দ্য মোপাসাঁ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?

  • কবির স্বামী
  • কবির ভক্ত
  • ঋতুর রাজন
  • মাঘের সুন্ন্যাসী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?

  • চক্রবাক
  • উদাত্ত পৃথিবী
  • ছায়াহরিণ
  • মেঘ বলে চৈত্রে যাৰ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?

  • কবি-ভক্ত কবিকে
  • কবি বসন্তকে
  • কবির স্বামী কবিকে
  • কবি তাঁর স্বামীকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ঋতুরাজ বসন্তকে বরণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের নিবেদন iii. ফুলের সৌরভ নিচের কোনটি সঠিক?

বরিশাল বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পহেলা বৈশাখে গোটা জাতি উৎসবে মেতে উঠলেও ড. রুবিনা ব্যক্তিগত বিষাদময়তায় আচ্ছন্ন হ'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটিতে 'স্নিগ্ধ আঁখি' বলতে বোঝায়-কবির জীবনে শূন্যতা নেমে আসে কেন?'তাহারেই পড়ে মনে' কবিতার প্রধান গুণ কী?কবির ঋতুরাজকে উপেক্ষা করার কারণ কী?'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- কবি কেন নীরব?প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ না করলেও আরজ আলী মাতুব্বরের 'পান্ডিত্য ও জ্ঞান অ'তাহারেই পড়ে মনে' কবিতায় কে কবিকে বসন্তের বন্দনাগীত রচনা করতে বলেছেন?কোনটি সুফিয়া কামাল রচিত গ্রন্থ?'তাহারেই পড়ে মনে' কবিতায় কে, কাকে প্রশ্ন করেছে?'তাহারেই পড়ে মনে' কবিতায় 'অর্ঘ্য বিরচন' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?তাহারেই পড়ে মনে' কবিতায় 'পুষ্পারতি' বলতে বোঝানো হয়েছে- i. ফুলের বন্দনা ii. ফুলের

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।