তুমি কি মনে কর যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা? পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: • হ্যাঁ, আমি মনে করি যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা। • পৃথিবীতে 'সবাই মায়ার বাঁধনে আবদ্ধ। স্বজন হারানোর বেদনা সত্যিই কষ্টের। তবে কেউ কেউ আছে যাদের হারানোর কষ্ট কখনই ভোলা যায় না। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও। উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তরজুড়ে থাকে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। কবির মতো এমন হাহাকার উদ্দীপকের শহিদ পরিবারের মধ্যেও দেখা যায়। উদ্দীপকে দেখা যায়, ২৪-এর গণ-অভ্যুত্থানে শহিদ হয়েছেন অসংখ্য ছাত্র-জনতা। অভ্যুত্থান-পরবর্তী সময়ে শহিদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। কিন্তু এগুলো শহিদ পরিবারের কাছে রিক্ত-শূন্য মনে হয়। কারণ তাদের হৃদয়ে যে প্রিয়জনের শোক তা তারা কিছুতেই ভুলতে পারছে না। • 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হাহাকার বসন্তের রূপ-রসে দূর হচ্ছে না। আবার উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট কোনো আয়োজনেই লাঘব হচ্ছে না। উভয়ই বেদনা-ভারাতুর। তাই বলা যায়, উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
তুমি কি মনে কর যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মন…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর