শেয়ারFacebookWhatsApp

রাইসুল জুহালার প্রকৃত নাম কী?

উত্তর: রাইসুল জুহালার প্রকৃত নাম নারাণ সিং।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

রাইসুল জুহালার প্রকৃত নাম কী?

উদ্দীপক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা বঙ্গাবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতিতে, শাসনকার্যে সর্বদাই তিনি ছিলেন আপসহীন। সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে অত্যাচারী, শোষক, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে গেছেন আজীবন। ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, সর্বোপরি ১৯৭১ সালে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মৌলিকত্ব অনস্বীকার্য। তাঁর সঠিক নেতৃত্ব ও দিক-নির্দেশনায় স্বাধীন সার্বভৌম 'বাংলাদেশ' নামক রাষ্ট্রের জন্ম। অথচ দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর বিশ্বাস ও উদারতার সুযোগ নিয়ে এদেশে বসবাসকারী পাকিস্তানের দোসররা গভীর ষড়যন্ত্রের শিকড় গেড়ে বসে। সেই ষড়যন্ত্রের চরম পরিণতি ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যার মাধ্যমে।

Comilla · 2017

উত্তর

রাইসুল জুহালার প্রকৃত নাম নারাণ সিং।

উত্তর

ক্লাইভের দলিলে স্বাক্ষর দিতে গিয়ে মিরজাফর নিজের মনের শঙ্কা প্রকাশ করে এ কথা বলেছিল। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইংরেজদের সঙ্গে হাত মেলায় মিরজাফরসহ নবাবের পারিষদবর্গের বেশ কয়েকজন। ষড়যন্ত্রের জন্য নিজেদের মধ্যে সমঝোতার দলিল তৈরি করেন লর্ড ক্লাইভ। ক্লাইভ এ দলিলে সই করতে বললে মিরজাফর উদ্বিগ্ন হয়। তার মনে হয়, নিজেদের স্বার্থের জন্য দেশের চূড়ান্ত ক্ষতি সাধন করছে না তো তারা? প্রশ্নোক্ত উক্তিটিতে মিরজাফরের সে আশঙ্কাই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা মানবীয় গুণাবলিতে ছিলেন অনন্য। তিনি স্থিরপ্রতিজ্ঞ, সহানুভূতিশীল, দেশপ্রেমিক ও প্রকৃত বীর ছিলেন। উদারতা ও বিশ্বস্ততার গুণেও নবাব সিরাজউদ্দৌলা স্মরণীয় হয়ে আছেন মানুষের মনে। উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝেও মানবিক গুণাবলির অনন্য উপস্থিতি ছিল। তিনি ছিলেন উদার ও সরল-বিশ্বাসী। রাজনীতিক হিসেবে তিনি ছিলেন আপসহীন। আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বের গুণেই। বঙ্গবন্ধু তাঁর সুযোগ্য নেতৃত্ব ও মানবিক গুণাবলির কারণেই এদেশের মানুষের অন্তরে চিরদিনের জন্য ঠাঁই পেয়েছেন। বাংলার ইতিহাসে মানবিক গুণাবলি ও দেশপ্রেমের দৃষ্টান্তের দিক থেকে উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আলোচ্য নাটকের নবাব সিরাজউদ্দৌলা পরস্পর সাদৃশ্যময় হয়ে উঠেছেন।

উত্তর

উদ্দীপকের শেখ মুজিবুর রহমান এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা উভয়ই ষড়যন্ত্রের শিকার হয়ে করুণ পরিণতি বরণ করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা উদার ও আপনজনের প্রতি বিশ্বাসী ছিলেন। কিন্তু তাঁর এ বিশ্বাসের মর্যাদা রাখেনি মিরজাফর ও তার দোসরেরা। তারা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নবাব এসব ষড়যন্ত্রের শিকার হয়েও শেষ পর্যন্ত দেশের জন্য সংগ্রাম করে গেছেন। ফলে তাঁকে জীবন দিতে হয়েছে বিশ্বাসঘাতকদের হাতেই। উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিতে, শাসনকার্যে সর্বদাই ছিলেন আপসহীন। তিনি তাঁর রাজনৈতিক জীবনের পুরোটা সময় জুড়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। অথচ শেষ পর্যন্ত তাঁর প্রতি করা হয়েছে চরম অন্যায় আচরণ। 'বাংলাদেশ' রাষ্ট্রের জন্ম হলো যাঁর জন্য সেই মানুষটিই বিশ্বাসঘাতকদের হাতে হত্যাকাণ্ডের শিকার হলেন। এ নির্মম ঘটনাটি ঘটেছিল তাঁর উদারতা ও বিশ্বাসের অবমূল্যায়নের কারণে। তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাঁরই বিশ্বস্ত বাহিনী, যেমনটি ঘটেছিল নবাব সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও। নবাব সিরাজউদ্দৌলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম অতুলনীয়। বাংলার স্বাধীনতার পক্ষে দুজনেই অক্লান্ত লড়াই করেছেন। দুর্ভাগ্যবশত সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। অথচ এই দুজন উদার ও দেশপ্রেমী মানুষকেই স্বজাতির বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়েছে। এই দুজন দেশপ্রেমীই নির্মম ষড়যন্ত্রের বলি হয়েছেন। অতএব, উদ্দীপক ও আলোচ্য নাটকের বিশ্লেষণে বলা যায়, আলোচ্য উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ ও সঠিক।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।